Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল দক্ষিণ ২৪ পরগনা: উত্তর কলকাতার (Shobhabazar Fire) শোভাবাজার এলাকার বস্তা পট্টিতে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত ৫টি ইঞ্জিন।
ঠিক কী হয়েছিল? (Shobhabazar Fire)
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একটি গুদামঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন ও পুলিশ।
আরও পড়ুন: Mamata Banerjee: সোনারপুরে অভিষেকের ওপর হামলা! বললেন মমতা, ‘শাসকই হত্যাকারী’?
দমকল সূত্রে খবর, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার ও নির্বাপণ কাজ চলবে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


