Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবারের নির্বাচনী প্রচারে এসে একগুচ্ছ বড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যদি বাংলায় বিজেপি সরকার গঠিত হয়, তাহলে সাধারণ মানুষের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করা হবে-এই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরেন তিনি।
গরিব মানুষের কল্যাণ (PM Modi)
প্রধানমন্ত্রীর বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় গরিব ও নিম্নবিত্ত (PM Modi) মানুষের স্বার্থ। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন পরিষেবা আরও শক্তিশালী করা হবে এবং কেউ তা বন্ধ করতে পারবে না। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গরিব পরিবারগুলিকে পাকা বাড়ি তৈরির জন্য প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

স্বাস্থ্যবিমার সুবিধা (PM Modi)
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বড় ঘোষণা করেন মোদি। তাঁর দাবি, বর্তমানে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর নয়। কিন্তু বিজেপি সরকার এলে প্রত্যেক পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবে। গুরুতর অসুস্থতা, বিশেষ করে কিডনির সমস্যার ক্ষেত্রে বিনামূল্যে ডায়ালিসিসের ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেন তিনি।
মহিলাদের আর্থিক সহায়তা
মহিলাদের জন্যও একাধিক আর্থিক সহায়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ‘মাতৃশক্তি ভরসা’ প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসে ৩ হাজার টাকা, অর্থাৎ বছরে ৩৬ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ২১ হাজার টাকা এবং সন্তান জন্মের পর অতিরিক্ত ৫ হাজার টাকা সহায়তার কথাও ঘোষণা করেন।

আরও পড়ুন: Mallika Sherawat Engaged: বাগদান সারলেন মল্লিকা! তোলপাড় নেটপাড়া
বিদ্যুৎ খরচ কমাতে ‘পিএম সূর্যঘর যোজনা’র কথাও উল্লেখ করেন মোদি। এই প্রকল্পে সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দেওয়া হবে এবং পরিবার পিছু প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হতে পারে।


