Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আয়ারল্যান্ড সফরের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও খেলানো হয়নি বৈভব সূর্যবংশীকে। দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে (Vaibhav Sooryavanshi)।
দ্বিতীয় ম্যাচে সুযোগ পাবেন না বৈভব? (Vaibhav Sooryavanshi)
আয়ারল্যান্ড সফরে দলে থাকলেও সুযোগ পাননি বৈভব। সেই সিরিজে মুখ থুবড়ে পড়তে হয়েছিল ভারতকে। এরপর আশা করা হচ্ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পাবেন বৈভব সূর্যবংশী কিন্তু ইংরেজদের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ পাননি। তবে সেই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছিল (Vaibhav Sooryavanshi)।
আয়ারল্যান্ড সফর থেকে রান পাচ্ছেন না সঞ্জু স্যামসন। এরপর বৈভবকে সুযোগ কেন দেওয়া হচ্ছে না সেই নিয়েও উঠছে প্রশ্ন। তবে এই মুহূর্তে ভারতীয় দল নিজেদের আগের সিদ্ধান্তে অনড় তথা ভারত বৈভবকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না। সেখান থেকে শনিবার দ্বিতীয় ম্যাচেও তাঁকে খেলানোর সম্ভাবনা কার্যত নেই।
বৈভবকে নিয়ে জিজ্ঞেস করা হলে মর্কেল বলেন, ‘ওকে না খেলানোর খুব বেশি কারণ নেই। তবে এটাও দেখতে হবে যে আমাদের দলে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মা রয়েছে। সঞ্জু বিশ্বকাপের সেরা ক্রিকেটার ছিল। আইপিএলেও ভাল খেলেছে। কোচিং স্টাফের সদস্য হিসাবে ক্রিকেটারদের পাশে দাঁড়ানো এবং বিশ্বাস রাখাই আমার কাজ। জানি যে একজন তরুণ ক্রিকেটার দরজা ধাক্কাচ্ছে। কিন্তু দুই ওপেনারের জন্য ওকে সুযোগ দেওয়া হচ্ছে না এমনটা নয়। দলেও এখন কাউকে বসানোর জায়গা নেই (Vaibhav Sooryavanshi)।’

বৈভবকে দলে নেওয়া হলেও তাঁকে খেলানো অতটা সহজ নয়। সেখান থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি সুযোগ পাবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে মর্কেল বলেন, ‘দিনের শেষে পারফরম্যান্সই শেষ কথা। আমরা চাই না কোনও ক্রিকেটার অন্য পজিশনে খেলুক। চলো খেলিয়ে দিই, ব্যাপারটা মোটেই এ রকম নয়। যারা বিশ্বকাপ জিতেছে এবং কঠিন পরিস্থিতিতে ভাল খেলেছে, নিজেদের খেলাকে আরও উন্নতি করে টপ অর্ডারকে আরও শক্তিশালী করেছে, তাদের পাশে থাকা খুব দরকার।’
আরও পড়ুন: Toy Train Darjeeling: দার্জিলিংয়ের টয় ট্রেন আবারও পর্যটনের প্রধান আকর্ষণ হয়ে উঠছে
সুযোগ না পেলেও বৈভবের প্রস্তুতিতে কোনও খামতি নেই সেই কথাই জানিয়েছেন মর্কেল। তিনি বলেন, ‘দারুণ ভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। যদি সমাজমাধ্যম দেখেন, তা হলে বৈভবের অনেক ছবি দেখতে পাবেন। যে ভাবে বাকিরা ওকে অভ্যর্থনা জানিয়েছে তা খুবই ভাল ব্যাপার। ১৫ বছরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সহজ নয়। যে দুটো সেশন আমরা অনুশীলন করেছি সেখানে বৈভবকে দেখে খুবই ভাল লেগেছে। দেখা যাক কবে ওকে সুযোগ দেওয়া যায় (Vaibhav Sooryavanshi)।’


