Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২০১৮ সালের বল বিকৃতি বিতর্কের রেশ এখনও কাটেনি (Davis Warner)। প্রায় আট বছর পর সেই পুরনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিতেই অস্ট্রেলীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন অস্বস্তি। এ বার তার প্রভাব পড়ল ধারাভাষ্যকারদের উপরেও। সাময়িক ভাবে ফক্স ক্রিকেটের ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হল অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজাকে। আগামী কয়েক সপ্তাহ সম্প্রচারের দায়িত্বে দেখা যাবে না তাঁদের।
কেন সাময়িক বিরতি ওয়ার্নার-খোয়াজার? (David Warner)
ফক্স স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর স্টিভ ক্রাউলি জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরনো বল বিকৃতি বিতর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল দুই প্রাক্তন ক্রিকেটারকে। ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি তাঁদের বিতর্ক নিয়ে জবাবও দিতে হচ্ছিল। ফলে মানসিক চাপ তৈরি হচ্ছিল দু’জনের উপর।
ক্রাউলি জানিয়েছেন, ধারাভাষ্য দলের প্রত্যেক সদস্যের মতামতকে সম্মান করে সংস্থা। তবে বর্তমান পরিস্থিতিতে ওয়ার্নার ও খোয়াজার উপর যে চাপ তৈরি হচ্ছে, তা বিবেচনা করেই তাঁদের সাময়িক বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অস্ট্রেলিয়ার ক্রিকেটের গ্রীষ্মকালীন মরশুমের সম্প্রচারে মন দিতে চায় ফক্স ক্রিকেট।
কী ভাবে নতুন করে সামনে এল পুরনো বিতর্ক? (David Warner)
সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় এক দিনের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন ওয়ার্নার ও খোয়াজা। সেই ম্যাচের আগেই ২০১৮ সালের বল বিকৃতি বিতর্ক খতিয়ে দেখতে বিশেষ আলোচনা সভা তৈরির কথা ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর পরেই নতুন করে শুরু হয় বিতর্ক।
সরাসরি সম্প্রচারের সময়ও এই ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দুই প্রাক্তন ক্রিকেটারকে। ধারাভাষ্য দেওয়ার মাঝেই তাঁদের এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হয়। বারবার একই বিতর্ক নিয়ে প্রশ্ন ওঠায় অস্বস্তি বাড়ছিল দু’জনের। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে তাঁদের সাময়িক ভাবে ধারাভাষ্য থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয় ফক্স ক্রিকেট।
আরও পড়ুন: Kolkata Derby: বদলে গেল সিদ্ধান্ত! ডার্বির সময়েই হচ্ছে!
২০১৮ সালে কী ঘটেছিল? (David Warner)
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট (David Warner)। সেই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে ন’মাসের জন্য নির্বাসিত করেছিল।
প্রায় আট বছর পর সেই বিতর্ক ফের আলোচনার কেন্দ্রে। আর তারই জেরে আপাতত ধারাভাষ্যকারের দায়িত্ব থেকে বিরতি নিতে হল ওয়ার্নার ও খোয়াজাকে।



