Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন (Kolkata Metro Rail)। এই আবহে রাস্তাঘাটে যারা নিত্য বাসে যাতায়াত করেন তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। রাস্তায় চলছে না পর্যাপ্ত বাস। বাইক নিয়েও কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। তবে কলকাতা হাই কোর্টের ঘোষণায় খানিকটা স্বস্তি মিলেছে। তবে অনেকের মনে একই প্রশ্ন। সেদিন কি মেট্রো কম চলবে?
মেট্রোই ভরসা (Kolkata Metro Rail)
দিনের গরমে তেতে পুড়ে অফিস যাবার হাত থেকে (Kolkata Metro Rail) রক্ষা পেতে তিলোত্তমবাসী এসি মেট্রোকেই বেছে নেয়। আর ভোটের মত গুরুত্বপূর্ণ দিনে যদি সেই সুবিধা না থাকে তাহলে তো ভীষণ বিপদ। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, ভোটের দিন নিয়ম মাফিকই চলবে মেট্রো।
মেট্রোর সময়সূচি
- ব্লু লাইন
- প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে: সকাল ৬:৫০
প্রথম মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে: সকাল ৬:৫৪
শেষ মেট্রো নোয়াপাড়া থেকে: রাত ৯:৪৫
শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে: রাত ৯:৪৪
গ্রিন লাইন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ) - গ্রিন লাইন
- প্রথম মেট্রো হাওড়া ময়দান থেকে: সকাল ৬:৪৫
প্রথম মেট্রো সেক্টর ফাইভ থেকে: সকাল ৬:৩৯
শেষ মেট্রো সেক্টর ফাইভ থেকে: রাত ৯:৫৫
শেষ মেট্রো হাওড়া ময়দান থেকে: রাত ৯:৫৫ - অরেঞ্জ লাইন
- প্রথম মেট্রো জয় হিন্দ এয়ারপোর্ট থেকে: সকাল ৭:৪০
প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে জয় হিন্দগামী: সকাল ৭:১৮
শেষ মেট্রো নোয়াপাড়া থেকে: রাত ৯:০০
শেষ মেট্রো জয় হিন্দ থেকে: রাত ৯:২০
আরও পড়ুন: Smoking Prohibited: দেশে জারি কড়া আইন, বন্ধ ধূমপান
ভোটের দিন যাতে কোনও মেট্রো যাত্রীর কোনওরকম সমস্যা না হয় তার জন্য পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। বাসের সামান্য অসুবিধা থাকলেও মেট্রো চলবে নিজের ছন্দে।


