Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিক্ষোভ-আন্দোলনের অন্যতম পরিচিত কেন্দ্র যন্তর মন্তর (Jantar Mantar Delhi Protest)। একাধিক রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিবাদ কর্মসূচির সাক্ষী থেকেছে দিল্লির এই এলাকা। এবার সেই যন্তর মন্তরকেই বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিল দিল্লি পুলিশ। নতুন নির্দেশিকা অনুযায়ী, সেখানে আর কোনও সংগঠন বা রাজনৈতিক দল বিক্ষোভ দেখাতে পারবে না। পরিবর্তে প্রতিবাদের জন্য তিনটি বিকল্প জায়গার কথা জানানো হয়েছে।
জারি নতুন নির্দেশিকা (Jantar Mantar Delhi Protest)
নতুন নির্দেশিকায় দিল্লি পুলিশ (Jantar Mantar Delhi Protest) জানিয়েছে, রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি গ্রাউন্ডে বিক্ষোভ কর্মসূচি করা যাবে। এই তিনটি জায়গায় প্রতিবাদের জন্য পৃথক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) পরে প্রকাশ করা হবে। ২০২২ সালের এপ্রিল মাসে যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে নির্দিষ্ট করে যে নির্দেশ জারি করা হয়েছিল, নতুন সিদ্ধান্তে সেই ব্যবস্থাতেই পরিবর্তন আনা হয়েছে। নির্দেশিকাটি জারি করেছেন দিল্লির পুলিশ কমিশনার।
জ্ঞানেশ বিরোধী আন্দোলন
সম্প্রতি জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের আবহেও যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি ঘিরে আলোচনা চলছিল। তার মধ্যেই দিল্লি পুলিশের এই সিদ্ধান্ত সামনে এসেছে। বিরোধী দলগুলির ইন্ডিয়া জোটের নেতারা সুপ্রিম কোর্টে পিটিশন দাখিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। সেই প্রস্তুতির কয়েক ঘণ্টা আগেই নতুন নির্দেশিকা প্রকাশিত হয়।
আরও পড়ুন: Trigrahi Yog: চন্দ্র, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ! কোন ৩ রাশির জীবনে আসতে পারে সুখবর?
এদিকে, ককরোচ জনতা পার্টি জানিয়েছে, পুলিশ যে দিন নির্ধারণ করবে, সেদিনই তারা বিক্ষোভ করতে চায়। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা চলছে। অন্যদিকে, দিল্লি পুলিশের নতুন নির্দেশিকার বিরোধিতা করেছে সিজেপি (CJP)।

