Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২৯ জুলাই মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। এদিন শুধু মোহনবাগানীদের জন্যই বিশেষ নয়, আপামর ভারতবাসীর কাছেই গর্বের। এই দিন ইংরেজদের চোখে চোখ রেখে লড়াই করার। ব্রিটিশ বুটের নিচে পিষে না গিয়ে খালি পায়ে ইতিহাস গড়ার দিন। ১৯১১ সালের ২৯ জুলাই যেদিন আইএফএ শিল্ড জিতে প্রথমবার ব্রিটিশ সাম্রাজ্যের অহংকার চূর্ণ করেছিল মোহনবাগান। ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে ভারতীয় ফুটবলকে স্বাধীনতার পাতায় অমর করে রেখেছিল। এই ঐতিহাসিক মোহনবাগান দিবসে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা (Mohun Bagan Day)
বুধবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘গর্বের ২৯শে জুলাই। মোহনবাগান দিবসে (Mohun Bagan Day) সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ক্লাবে ক্রীড়ামন্ত্রীর উপস্থিতি (Mohun Bagan Day)
মোহনবাগান দিবসের ঠিক আগের দিন, মঙ্গলবার মোহনবাগান ক্লাবে (Mohun Bagan Day) পা রেখেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সেদিন ক্লাবের মাঠে কলকাতা লিগের ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তিনি। এরপর গোটা ক্লাব চত্বর পরিদর্শন করেন ক্রীড়ামন্ত্রী। অমর একাদশের মূর্তির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে শোনেন মোহনবাগানের সেই অমর ইতিহাসের কথা। তাঁর সঙ্গে ছিলেন ক্লাব সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত। ক্লাবের ট্রফি রুম ঘুরে দেখেন তিনি এবং ঐতিহ্যবাহী ক্যান্টিনে গিয়ে উপভোগ করেন মোহনবাগানের নস্ট্যালজিয়া মাখা চিকেন স্টু ও ফিশফ্রাই।
আরও পড়ুন: Mohun Bagan: কষ্টার্জিত জয় মোহনবাগানের, ক্লাব তাবুতে ক্রীড়ামন্ত্রী
কথা রাখলেন ক্রীড়ামন্ত্রী (Mohun Bagan Day)
ক্লাব ছাড়ার আগে রেজিস্টার বুকে নিজের অনুভূতির কথা লিখে যান। পাশাপাশি, মোহনবাগান দিবসেও ক্লাবে আসার বিশেষ বার্তা দিয়েছিলেন তিনি। সেই কথাও রাখলেন। বুধবার ক্লাবে এলেন। পতাকা উত্তোলন করলেন। অমর একাদশের মুর্তিতে মাল্যদান করলেন। ক্লাবের সাধারণ সমর্থকদের সুযোগ-সুবিধা ও ভাবনার কথা গুরুত্ব দেওয়ার জন্য ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সবুজ মেরুন কর্তৃপক্ষ।



