Last Updated on [modified_date_only] by Aditi Singha
কাশ্মীরের প্রাকৃতিক পরিবেশ ও অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হল (Kashmir Politics)। শেশনাগ পর্যন্ত রাস্তা নির্মাণের অনুমোদনকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সরকারকে সরাসরি নিশানা করলেন পিডিপি প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর অভিযোগ, উন্নয়নের নামে হিমালয়ের অত্যন্ত সংবেদনশীল পরিবেশের উপর আঘাত হানা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে শুধু শেশনাগের প্রাকৃতিক বাস্তুতন্ত্রই নয়, অমরনাথ যাত্রাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
BRO-র সঙ্গে চুক্তি ঘিরে প্রশ্ন (Kashmir Politics)
বুধবার (২৫ নভেম্বর) নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে সরব হন মেহবুবা মুফতি। GNS-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁর দাবি, ২০২৬ সালের ২৩ জানুয়ারি ওমর আবদুল্লার নেতৃত্বাধীন মন্ত্রিসভা বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)-এর প্রজেক্ট বিকন-এর সঙ্গে মউ বা সমঝোতাপত্রের মেয়াদ বাড়িয়ে শেশনাগ পর্যন্ত রাস্তা নির্মাণের বিষয়টি অনুমোদন করেছে।
মেহবুবার বক্তব্য, এই সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক। কারণ, শেশনাগ কেবল একটি পর্যটনস্থল নয়, বরং হিমালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত অঞ্চল। সেখানে রাস্তা নির্মাণের মতো পরিকাঠামোগত প্রকল্পের সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে প্রকৃতি ও জীববৈচিত্র্যের উপর।
উন্নয়ন না পরিবেশের বিপদ? (Kashmir Politics)
পিডিপি প্রধানের অভিযোগ, উন্নয়নের যুক্তি দেখিয়ে প্রকৃতির ক্ষতি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাঁর মতে, শেশনাগের মতো ভঙ্গুর পরিবেশে নির্মাণকাজ হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে অমরনাথ যাত্রার পরিবেশ ও সামগ্রিক ব্যবস্থাপনাতেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহির দাবি
এই সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী ও পর্যটন দফতরের কাছে সরাসরি ব্যাখ্যা চেয়েছেন মেহবুবা। তাঁর প্রশ্ন, কীসের ভিত্তিতে এই সমঝোতাপত্রের মেয়াদ বাড়ানো হল? পরিবেশের সম্ভাব্য ক্ষতির বিষয়টি কি বিবেচনা করা হয়েছে? শুধু ব্যাখ্যা চেয়েই থামেননি তিনি। অপরিবর্তনীয় ক্ষতি হওয়ার আগেই সংশ্লিষ্ট অনুমোদন ও চুক্তি প্রত্যাহারের দাবিও জানিয়েছেন পিডিপি প্রধান।



