Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: খাদি—শুধু একটি কাপড় (Khadi) নয়, ভারতীয় ঐতিহ্য, স্বনির্ভরতা এবং স্বদেশি চেতনার প্রতীক। সময়ের সঙ্গে বদলেছে ফ্যাশনের সংজ্ঞা, কিন্তু খাদির আবেদন আজও অমলিন। বরং নতুন প্রজন্মের কাছে খাদিকে আরও আধুনিকভাবে তুলে ধরতে কলকাতায় সাই খাদি-র নতুন উদ্যোগ ‘দ্য অরা গ্যালারি’। উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী ও অভিনেতা অভ্রজিত চক্রবর্তী।
প্রতিনিয়ত বদলাচ্ছে ট্রেন্ড (Khadi)
ফ্যাশনের দুনিয়ায় প্রতিনিয়ত বদলাচ্ছে (Khadi) ট্রেন্ড। তবে সেই ট্রেন্ডের ভিড়েও আজ নতুন করে জায়গা করে নিচ্ছে খাদি। শুধু পোশাক নয়, খাদি আজ ভারতীয় ঐতিহ্য, স্বনির্ভরতা এবং দেশীয় কারুশিল্পের এক অনন্য পরিচয়। সেই ভাবনাকেই সামনে রেখে কলকাতার রাজা এস. সি. মল্লিক রোডে যাত্রা শুরু করল সাই খাদি-র নতুন উদ্যোগ ‘দ্য অরা গ্যালারি’।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী এবং অভিনেতা অভ্রজিত চক্রবর্তী।
আরও পড়ুন: Kavi Subhash Metro Station: চলতি বছরেই চালু হতে পারে কবি সুভাষ স্টেশন, জোরকদমে পুনর্নির্মাণের কাজ
এই গ্যালারি শুধুমাত্র একটি পোশাকের দোকান নয়, এটি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং কারুশিল্পের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। সংস্থার মূল লক্ষ্য হল ভারতীয় ঐতিহ্যবাহী পোশাককে জনপ্রিয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের তাঁতি ও কারিগরদের হাতে তৈরি শিল্পকর্মকে যথাযথ মর্যাদা দেওয়া।প্রতিষ্ঠানের মূল বার্তা, সাময়িক ফ্যাশনের পরিবর্তে ভারতীয় ঐতিহ্য ও স্বদেশি বস্ত্রকেই অগ্রাধিকার দেওয়া। ভারতীয় হস্ততাঁত, খাদি ও ঐতিহ্যবাহী পোশাককে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বদেশি শিল্প ও কারিগরদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্য নিয়েই এই নতুন পথচলা শুরু করেছে সংস্থা।


