Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ম্যাচ থেকে বেরিয়ে যাওয়ার পর এ বার পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন খলিল আহমেদ (Khaleel Ahmed)।
আইপিএল থেকে ছিটকে গেলেন খলিল আহমেদ (Khaleel Ahmed)
আগের ম্যাচে চেন্নাই জিতলেও চোট পেয়ে নিজের স্পেল না শেষ করেই উঠে গিয়েছিলেন খলিল আহমেদ। তারপর থেকে আশঙ্কা ছিল এবার সেটাই সত্যি প্রমাণিত হল। চোটের কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের এই গুরুত্বপূর্ণ পেসার (Khaleel Ahmed)।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ চোট পেয়ে বাধ্য হয়ে তিনি উঠে যান আর এবার তাঁর স্ক্যানের রিপোর্ট সামনে এসেছে আর সেখানেই দাবি করা হচ্ছে যে তিনি চলতি আইপিএল-এ আর মাঠে নামতে পারবেন না। একটি বিবৃতিতে চেন্নাই জানিয়েছে, ‘চোট সারতে ১২ সপ্তাহের বেশি সময় লাগবে।’ যার অর্থ, তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

কেকেআর-এর বিরুদ্ধে বল করার সময়ে নিজের শেষ ওভারে চোট পান হ্যামস্ট্রিংয়ে। শেষ বল বাকি থাকতেই মাঠ ছাড়তে হয় তাঁকে। শেষ বলের জন্য রান-আপ নেওয়ার সময়েই তিনি অস্বস্তি অনুভব করেন এবং অবশেষে স্পেল না শেষ করেই উঠে যেতে হয় খলিল আহমেদকে। তাঁর বাকি একটি নল করেন গুরজাপনীত সিং।
আরও পড়ুন: Suvendu Adhikari: বিজেপির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান, চটে লাল শুভেন্দু
মরশুম শুরুর আগে চোট পেয়েছিলেন চেন্নাই দলের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য ধোনি এবং ব্রেভিস। তবে চোট সরিয়ে ব্রেভিস দলে ফিরলেও এখনও আইপিএল-এ ফিরতে পারেননি ধোনি। এই পরিস্থিতিতে খলিলের ছিটকে যাওয়াটা দলের কাছে যথেষ্ট চিন্তার। আগামী ম্যাচে এর প্রভাবও পর্বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার আগামীর ম্যাচে এই চ্যালেঞ্জ সামলে দল কতটা এগিয়ে যেতে পারে তবে এবার আইপিএল-এ চোটের কারণে যে সব দলকেই কমবেশি ভুগতে হবে সেটা শুরুর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল (Khaleel Ahmed)।


