Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্য ও সমাধি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান(Khamenei Funeral Modi)। নিউজ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খামেনেইয়ের শেষকৃত্যে মোদিকে আমন্ত্রণ (Khamenei Funeral Modi)
ইরান, ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের কারণে মার্চে নির্ধারিত শেষকৃত্যের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। পরে ইরান সরকার ঘোষণা করে, ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন শহরে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, ৪ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। এরপর রাজধানী তেহরান এবং পবিত্র নগরী কোমে বড় জনসমাবেশ ও শোক মিছিলের আয়োজন করা হবে।
শুধু ইরানেই নয়, শিয়া মুসলিমদের গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র ইরাকের নাজাফ ও কারবালাতেও বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৯ জুলাই উত্তর-পূর্ব ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে। মাশহাদই খামেনির জন্মস্থান।
ইরানি কর্তৃপক্ষের আশা, লাখো মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। দেশটির সাম্প্রতিক ইতিহাসে এটি অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হতে পারে।
খামেনেইয়ের মৃত্যুতে ভারত সরকার শুরু থেকেই সমবেদনা জানিয়েছিল। ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি নয়াদিল্লিতে ইরান দূতাবাসে গিয়ে শোকবার্তায় স্বাক্ষর করেন। সাম্প্রতিক বছরগুলোতে ভারত-ইরান সম্পর্কও ঘনিষ্ঠ হয়েছে। ২০২৪ সালে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ভারত সাবেক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছিল(Khamenei Funeral Modi)।
আরও পড়ুন:Iran Warning MEA: ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ ভারতের, জারি নতুন সতর্কতা
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাম্প্রতিক ভারত সফরের পর এই আমন্ত্রণ বিশেষ গুরুত্ব পেয়েছে(Khamenei Funeral Modi)। শেষকৃত্য অনুষ্ঠানে ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, রাশিয়া, চীন এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদেরও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।



