Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেইনি দেশজুড়ে জারি বিক্ষোভের আবহে এক ভাষণে অভিযোগ করেছেন, কিছু বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “খুশি করতেই” রাস্তায় নেমেছে(Khamenei)। তিনি ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান এবং ইরানে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তোলেন।
ইরানের সবচেয়ে বড় গণঅসন্তোষের ঢেউ (Khamenei)
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। রাজধানী তেহরান থেকে শুরু করে ছোট শহর ও গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়া এই আন্দোলনের পিছনে রয়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অসন্তোষ এবং সামাজিক ক্ষোভ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ গ্রেফতার হয়েছে, প্রাণহানির ঘটনাও ঘটেছে। তিন বছরের মধ্যে এটি ইরানের সবচেয়ে বড় গণঅসন্তোষের ঢেউ বলে মনে করা হচ্ছে।
খামেইনির প্রথম প্রকাশ্য ভাষণ
বিক্ষোভ শুরুর পর এটিই ছিল খামেইনির প্রথম প্রকাশ্য ভাষণ। তিনি জাতীয় ঐক্যের ডাক দেন এবং সরাসরি যুক্তরাষ্ট্রকে নিশানা করেন। বক্তব্যে তিনি ট্রাম্পকে “অহংকারী” আখ্যা দিয়ে বলেন, তার হাত “ইরানিদের রক্তে রঞ্জিত”। একই সঙ্গে তিনি দাবি করেন, ট্রাম্প নিজ দেশেই ক্ষমতাচ্যুত হবেন।
খামেইনির সতর্কতা
খামেইনি অভিযোগ করেন, কিছু বিক্ষোভকারী বিদেশি শক্তির স্বার্থে কাজ করছে এবং অন্য দেশের প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতে নিজেদের রাস্তাঘাট ধ্বংস করছে। তিনি সতর্ক করে বলেন, বিদেশিদের “ভাড়াটে দালাল” হিসেবে কাজ করা কাউকে ইরান সহ্য করবে না।
বিশ্বের থেকে বিচ্ছিন্ন ইরান (Khamenei)
বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় শুক্রবার ইরানজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এতে দেশটি কার্যত বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফোন কল ব্যর্থ হয়, ফ্লাইট বাতিল হয় এবং দেশীয় সংবাদমাধ্যমের আপডেটও অনিয়মিত হয়ে যায়।
ডজনখানেক মানুষের মৃত্যু (Khamenei)
গত মাসে লাগামছাড়া মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন সব প্রদেশে ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বিক্ষোভে এখন পর্যন্ত ডজনখানেক মানুষের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে বাস, গাড়ি, মোটরবাইক পোড়ানোর দৃশ্য এবং মেট্রো স্টেশন ও ব্যাংকে অগ্নিসংযোগের ছবি দেখানো হয়। সহিংসতার জন্য তারা বিরোধী গোষ্ঠী পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন (এমকেও)-কে দায়ী করেছে।
আরও বিক্ষোভের ডাক (Khamenei)
বিদেশে থাকা ইরানের বিরোধী গোষ্ঠীগুলো আরও বিক্ষোভের ডাক দিয়েছে। সাবেক শাহের পুত্র রেজা পাহলভি সামাজিক মাধ্যমে ইরানিদের রাস্তায় নামার আহ্বান জানান। তবে ট্রাম্প বলেন, তিনি পাহলভির সঙ্গে দেখা করবেন না এবং তাকে সমর্থন করাও উপযুক্ত হবে না বলে মন্তব্য করেন। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক চাপ বেড়েছে। ফ্রান্সের এক কূটনৈতিক সূত্র শুক্রবার ইরান সরকারকে বিক্ষোভকারীদের দমনে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।



