Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: রাজ্যবাসীর জন্য বড় (Somnath Darshan) উদ্যোগ। এ বছর বিনামূল্যে গুজরাতের সোমনাথ মন্দির দর্শনের ব্যবস্থা করল নবান্ন। রাজ্যের সমস্ত জেলা থেকে মোট ১১০০ জন পুণ্যার্থীকে নিয়ে আজ কলকাতা স্টেশন থেকে ট্রেনে শুরু হল বিশেষ তীর্থযাত্রা। ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই যাত্রা।
যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন (Somnath Darshan)
সবুজ পতাকা উড়িয়ে যাত্রার আনুষ্ঠানিক (Somnath Darshan) উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী ও উমস রাই।
রাখা আছে প্রয়োজনীয় ওষুধ (Somnath Darshan)
তীর্থযাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁদের সঙ্গে পাঠানো হয়েছে সরকারি চিকিৎসক, স্টাফ নার্স-সহ ৭ সদস্যের মেডিক্যাল টিম। স্বাস্থ্য দফতরের তরফে রাখা হয়েছে প্রায় ৮০ ধরনের ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। সুগার, উচ্চ রক্তচাপ, জ্বর, পেটের সমস্যা, মাথাব্যথা ও বদহজমের মতো সাধারণ অসুস্থতার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ওষুধের তালিকা।
বিনামূল্যে খাবার ও থাকার ব্যবস্থা
শুধু চিকিৎসা নয়, এই বিশেষ যাত্রায় পুণ্যার্থীদের বিনামূল্যে খাবার ও থাকার ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। সরকারি উদ্যোগে সোমনাথের মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থানে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। তাঁদের মধ্যে প্রবীণ নাগরিকদের সংখ্যাই বেশি হলেও মাঝবয়সী ও তরুণ-তরুণীদের উপস্থিতিও নজর কেড়েছে।
কলকাতা স্টেশন থেকেই এদিন ধরা পড়েছে উৎসবের আবহ-তীর্থযাত্রার আনন্দে মুখে হাসি নিয়ে গুজরাতের উদ্দেশে রওনা হয়েছেন পুণ্যার্থীরা।


