Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বছরের শেষের সবচেয়ে বড় উৎসব বড়দিন (Kolkata Metro)। কলকাতার পার্ক স্ট্রিট থেকে শুরু করে শহরের নানা প্রান্তে এই দিনে মানুষের ঢল নামে। তবে দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক প্রশাসন। সম্ভাব্য নাশকতা এড়াতে বড়দিনে কলকাতা মেট্রোয় নেওয়া হয়েছে একগুচ্ছ কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাঠে নেমেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ও রেল রক্ষী বাহিনী।

ব্যস্ত স্টেশনগুলিতে বাড়তি নজরদারি (Kolkata Metro)
বড়দিনে সবচেয়ে বেশি ভিড় হয় এমন স্টেশনগুলিকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বর এই গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অতিরিক্ত RPF মোতায়েন করা হয়েছে। যাত্রীদের চলাচল, প্ল্যাটফর্ম ও প্রবেশ-নির্গমন পথগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে।
শিশু যাত্রীদের জন্য বিশেষ নিরাপত্তা (Kolkata Metro)
উৎসবের দিনে মহিলা ও শিশু যাত্রীদের সংখ্যা বেশি থাকায় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত সংখ্যক মহিলা RPF অফিসার ও কর্মী মোতায়েন রাখা হচ্ছে, যাতে ভিড়ের মধ্যেও মহিলা ও শিশু যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারেন।
স্ট্যান্ডবাই স্পেশাল টিম ও কুইক রেসপন্স ফোর্স (Kolkata Metro)
যেকোনও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার জন্য পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনে একটি করে স্পেশাল টিম স্ট্যান্ডবাই রাখা হয়েছে। পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
সেন্ট্রাল কন্ট্রোল থেকে সার্বক্ষণিক নজর (Kolkata Metro)
বড়দিনে সারাদিন সেন্ট্রাল কন্ট্রোলে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। স্টেশন ও প্ল্যাটফর্মে বসানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। সামান্য সন্দেহজনক পরিস্থিতি দেখলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্নিফার ডগ দিয়ে তল্লাশি অভিযান (Kolkata Metro)
নাশকতার সম্ভাবনা রুখতে বিভিন্ন মেট্রো স্টেশনে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদের লাগেজ ও স্টেশনের গুরুত্বপূর্ণ অংশগুলি খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে, যাতে কোনওভাবেই নিরাপত্তায় ফাঁক না থাকে।
আরও পড়ুন: Thailand Cambodia Border: থাইল্যান্ড–কম্বোডিয়া সংঘাতে ভারতের উদ্বেগ
ভিড় সামলাতে বিশেষ পরিকল্পনা
বড়দিনে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিউ ম্যানেজার, লাউড হেলার, দড়ি ও অন্যান্য যাত্রী নিয়ন্ত্রণ উপকরণের সাহায্যে ভিড় সামলানো হবে। পাশাপাশি, একজন অফিসার ও চার কর্মী নিয়ে গঠিত আরও একটি স্পেশাল টিম মোতায়েন থাকবে শুধুমাত্র ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে।



