Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। সেই মতোই কালীপুজোর দিন সকাল থেকেই মেঘ কেটে গিয়ে দেখা মিলেছে ঝলমলে রোদ ও নীল আকাশের (Kolkata Weather Update)। আজ কালীপুজোয় কোথাও উল্লেখযোগ্যভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ, এবারের কালীপুজো যে বৃষ্টিহীন কাটবে, তা বলাই যায়।

সমুদ্র উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা (Kolkata Weather Update)
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ সকালের দিকে গাঙ্গেয় বঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকেই মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। রাজ্যের অন্যত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

ভাইফোঁটা পর্যন্ত শুকনো আবহাওয়া (Kolkata Weather Update)
শুধু কালীপুজোই নয়, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ভাইফোঁটার দিন পর্যন্তও বাংলার কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে দীপাবলি থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের আবহাওয়া থাকবে মনোরম ও আনন্দদায়ক।

আসছে ঘূর্ণিঝড় মান্থা (Kolkata Weather Update)
তবে ২৪ অক্টোবর, শুক্রবার আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ২৭ অক্টোবর নাগাদ তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মান্থা’। আবহাওয়াবিদদের মতে, এর দুটি সম্ভাব্য গতিপথ রয়েছে,
- তামিলনাড়ুর কাছে পুদুচেরি উপকূলে ল্যান্ডফল
- অথবা ওডিশা উপকূলে আঘাত হানা
২৪ অক্টোবর ঘূর্ণাবর্তের গতিপথ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া (Kolkata Weather Update)
আজ সকালের দিকে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হবে। সকালবেলায় কিছু জায়গায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে। উপকূল অঞ্চলে সামান্য বৃষ্টি হলেও তা দ্রুত থেমে যাবে।
আরও পড়ুন: Rashmika-Vijay Deverakonda: রশ্মিকার হাতে জ্বলজ্বলে হিরের আংটি, বাগদানে সিলমোহর?

উত্তরবঙ্গে হালকা ঠান্ডার ইঙ্গিত (Kolkata Weather Update)
উত্তরবঙ্গেও আজ আকাশ পরিষ্কার থাকবে। দীপাবলি থেকে ভাইফোঁটা পর্যন্ত কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় সেখানে হালকা ঠান্ডার ছোঁয়া মিলবে।



