Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানকে দাপটের সাথে হারিয়ে ম্যাচ সেরা ক্রান্তির মুখে উঠে এলো তার গ্রামের কথা (Kranti Goud)।
ম্যাচ সেরা ক্রান্তি (Kranti Goud)
অভাবের সঙ্গে লড়াই করে উঠে এসেছে গতকালের ম্যাচ সেরা ক্রান্তি গৌড়। আচমকা অন্ধকার নেমে আসা সংসারে একসময় খাবার জোটানোই ছিল কঠিন। সেখান থেকে বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে সেই মেয়েই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের আলোকিত মঞ্চে ম্যাচের সেরার পুরস্কার নিতে উঠলেন, এ যেন কোনও রূপকথার থেকে কম না। সেই লড়াইয়ের কথা মনে করেই কি তিনি জ্বলে উঠলেন গতকালের ম্যাচে? তও আবার চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানের বিরুদ্ধে (Kranti Goud)।
তবে তিনি যে তার লড়াইয়ের দিনগুলো এবং তার শিকড়কে ভোলেননি তার প্রমাণ পাওয়া গেল গতকালের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে। পুরস্কার নেওয়ার মঞ্চে তার মুখে শোনা গেল তার গ্রামের কথা। ক্রান্তি গৌড় বলেন ‘খুব খুশি আজ আমার গ্রামের মানুষ। বড় পর্দাও ম্যাচ দেখেছে ওরা। আজ আমিও খুব খুশি, গর্বিত।’ ১০ ওভারে ২০ রান দিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট।
তিনি যেমন ম্যাচের মোর ঘুরিয়েছেন তেমনই তার জীবনের মোর ঘুরেছে ক্রিকেটের হাত ধরে। তবে সেই শেখার পথ তার খুব মসৃন ছিল না। শেখার সময় থেকেই শুনতে হয় নানা কথা। তবে নিজের জেদ তিনি ধরে রেখেছিলেন। আর সেই কঠোর পরিশ্রমের ফলেই তার আজ এই সাফল্য।

আরও পড়ুন: India vs Pakistan: এশিয়া কাপের ধারা বজায় থাকলো মেয়েদের বিশ্বকাপেও
বল হাতে যেমন জব্দ করেছেন পাকিস্তান দলকে তেমনই ব্যাট হাতে কামাল দেখান বাংলার মেয়ে রিচা ঘোষ। প্রথম দিকে বৃষ্টির কারণে কিছুটা স্লো রান আসে তবে শেষের দিকে সেই গতি বাড়ান রিচা। ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ভারত পৌঁছে যায় ২৪৭ রানে। তিনি করেন ২০ বলে ৩৫ রান। তার ইনংসে ছিল তিনটে চার ও দুটো ছয়। একদিকে যেমন তার ঝোড়ো ব্যাটিং চাপে ফেলে দেয় পাকিস্তান দলকে তেমনই অন্যদিকে বল হাতেও কামাল দেখতে দেখা যায় ভারতীয় দলের মেয়েদের। রিচা হোক বা ক্রান্তি, তাদের দাপটের সামনে উড়ে গেল পাকিস্তান দল (Kranti Goud)।


