Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দুই বোনের একই আধার নম্বর। প্রশাসনিক গাফিলতির চূড়ান্ত নজির। আর সেই গাফিলতির মাশুল গুনছেন দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামের বিজলী পাড়ায় রত্নাকর বিজলীর দুই মেয়ে জয়শ্রী বিজলী ও বনশ্রী বিজলী(Kulpi Aadhar)।
২ বোনের আধার কার্ডে একই নম্বর (Kulpi Aadhaar)
তাদের আধার কার্ডে একই নম্বর আসে প্রায় দশ বছর আগে। সেই থেকে যাবতীয় ক্ষেত্রে তাদের পদে পদে সমস্যায় পড়তে হচ্ছে। সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। উচ্চমাধ্যমিকের পর তারা আর কলেজে ভর্তি হতে পারেননি। পাননি তপশিলি স্কলারশিপ, কন্যাশ্রীর টাকা, পাচ্ছেন না রেশন সামগ্রী। তৈরি হয়নি ভোটার কার্ডও।
চরম দুশ্চিন্তায় মা-বাবা (Kulpi Aadhaar)
দুই বোনের এমনই যন্ত্রণাময় জীবন নিয়ে দুশ্চিন্তার শেষ নেই বাবা-মার। অভাবের সংসারে বাবা অন্য জায়গায় কাজে গেলেও চিন্তায় রয়েছেন মা। অনেক কষ্টে বড় মেয়ের বিয়ে দিলেও মেজ মেয়েকে নিয়ে পড়েছেন চরম সমস্যায়। প্রশাসনের কাছে আর্জি অবিলম্বে তাদের এই আধার কার্ড সংশোধন করে দুই বোনের জীবনে সুস্থতা ফিরিয়ে আনা হোক। দুশ্চিন্তা থেকে মুক্ত হন বাবা মা ।
আরও পড়ুন: Lalbazar CP: অ্যাকশনে নতুন সিপি: রাতের কলকাতায় সতর্ক লালবাজার
কুলপি ব্লকের বিডিওর প্রস্তাব (Kulpi Aadhaar)
দুই বোনের এই আধার সমস্যা নিয়ে কুলপি ব্লকের বিডিওর কাছে সমাধানের রাস্তা জানতে চাইলে তিনি জানান এগুলো সংশোধনের ক্ষমতা তাদের নেই। এগুলি কেন্দ্রীয় সরকারের পোটালের মাধ্যমে হয়। তবুও আগের বিডিওর কাছে অভিযোগের যদি কোন কপি থাকে তাহলে তার কাছে অবশ্যই যেন তা দেওয়া হয়। আর যদি না থাকে তাহলে নতুন আবেদন করলে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের রাস্তা বের করতে পারবেন।



