Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় খাবারের এক অনন্য সুস্বাদু (Lahsun ka Achar) পদ হল আচার। ভাতের পাশে হোক বা পরোটা, সঙ্গে একটু আচার থাকলে খাওয়া একেবারে জমে যায়। কিন্তু একটু আমিষ আচার হলে মন্দ হয় না। আমিষের মধ্যে বাঙালিরা পেঁয়াজ-রসুনকেও মান্য করে। তাই রসুনের আমিষ আচার বানিয়ে নিতে পারেন খুব সহজে।
কী কী লাগবে? (Lahsun ka Achar)
রসুন কোয়া ২০০ গ্রাম (খোসা ছাড়ানো), সর্ষের তেল ১ কাপ (Lahsun ka Achar), নুন স্বাদমতো, হলুদ গুঁড়ো ১ চা-চামচ, লঙ্কাগুঁড়ো ১-২ চা-চামচ, সর্ষে গুঁড়ো ২ চা-চামচ, মৌরি গুঁড়ো ১ চা-চামচ, মেথি ১/২ চা-চামচ, কালোজিরে ১/২ চা-চামচ, হিং এক চিমটি, ভিনেগার বা লেবুর রস ২ টেবিল-চামচ।

বানিয়ে নিন ঝটপট (Lahsun ka Achar)
- প্রথমে রসুনের কোয়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর সম্পূর্ণ শুকিয়ে নিন। রোদে ঘণ্টাখানেক ছড়িয়ে রাখলে ভালো হয়, যাতে ভেতরে একেবারে জল না থাকে। জল থাকলে আচার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
- এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিন, তারপর আঁচ কমিয়ে একটু ঠান্ডা হতে দিন। সেই তেলে মেথি ও কালোজিরে ফোড়ন দিন। হালকা ভাজা গন্ধ বেরোলে রসুনের কোয়াগুলো দিয়ে দিন। খুব বেশি না নেড়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট ভাজুন, যাতে রসুন একটু নরম হয় কিন্তু বাদামি না হয়ে যায়।
- এবার হলুদ, নুন, লঙ্কাগুঁড়ো, সর্ষে গুঁড়ো, মৌরি গুঁড়ো ও হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আঁচ খুব কম রাখবেন। শেষে ভিনেগার বা লেবুর রস মিশিয়ে আরও এক মিনিট নেড়ে চুলা বন্ধ করুন।

আরও পড়ুন: Rota Virus: ঋতু বদলেই কলকাতায় রোটা ভাইরাসের দাপট, প্রাণঘাতী ভাইরাসের আশঙ্কা!
- মিশ্রণ সম্পূর্ণ ঠান্ডা হলে পরিষ্কার ও শুকনো কাঁচের বোতলে ভরে রাখুন। উপর থেকে সামান্য গরম করা সর্ষের তেল ঢেলে দিন, যাতে রসুন পুরোটা তেলের মধ্যে ডুবে থাকে। বোতল শক্ত করে বন্ধ করে ৩-৪ দিন রোদে রাখুন। মাঝে মাঝে বোতল নেড়ে দিন।
- এক সপ্তাহ পরেই রসুনের আচার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। সঠিকভাবে সংরক্ষণ করলে এই আচার এক মাস বা তারও বেশি দিন ভালো থাকে।



