Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ সিংহ, মুর্শিদাবাদ: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার নবান্ন থেকে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প চালু করার সিদ্ধান্ত বিজেপি সরকারের (Lakshmi Bhandar)। এই প্রকল্পের জন্য যোগ্য প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি পাবার প্রক্রিয়া শুরুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নিজেই।
চাঞ্চল্যকর তথ্য (Lakshmi Bhandar)
প্রকল্পের ‘ফর্ম’ উন্মোচন ও সুবিধা পাওয়ার বিস্তারিত বিবরণ দেওয়ার দিনেই সাংবাদিক সম্মেলনে তিনি ফাঁস করেছেন বিগত সরকারের আমলের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের চাঞ্চল্যকর দুর্নীতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানান, মুর্শিদাবাদের বহরমপুরের রাকিবুল শেখ নামে এক ব্যক্তি মহিলাদের জন্য বরাদ্দ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে (Lakshmi Bhandar)।
এলাকার ‘ভালো ছেলে’
এরপর বুধবার রাতেই বহরমপুর থানার পুলিশ রাধারঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিয়ালমারা গ্রামের বাসিন্দা রাকিবুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে আটক করে। পুলিশি জেরায় রাকিবুল সন্তোষজনক উত্তর দিতে পারায় রাতেই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় ছোট হোটেল ব্যবসায়ী রাকিবুল আগে বিদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করতেন। পরে টাকা জমিয়ে মুর্শিদাবাদের বাড়িতে ফিরে এসে খাবারের একটি ছোট দোকান চালাতেন। এলাকায় ‘ভালো ছেলে’ হিসেবে পরিচিত রাকিবুলের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ ছিল না বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা (Lakshmi Bhandar)।
একাধিক ধারায় মামলা
রাকিবুলের বিরুদ্ধে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৮, ৩৩৬(৩), ৩৪০(২), ৬১ (২), ৩(৫) ধারায় আর্থিক প্রতারণা, জালিয়াতি, জাল নথি ব্যবহার ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করেছে। কীভাবে দীর্ঘদিন ধরে সে টাকা পেয়েছেন এবং এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িয়ে রয়েছে তা জানতে পুলিশ রাকিবুলের ১২ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার বহরমপুর সিজেএম আদালতে পেশ করছে (Lakshmi Bhandar)।

গ্রেফতারের পর অন্যায় স্বীকার
পুলিশি জেরায় রাকিবুল দাবি করেছেন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা ঢুকত সেই বিষয়ে তার কোনও ধারণা নেই। সে আরও দাবি করেছে, লক্ষীর ভাণ্ডারের ভাতা পাওয়ার বিষয়টি কয়েকজনকে জানিয়েছিলেন কিন্তু তারা বলেছিল, “টাকা যখন ঢুকছে নিয়ে নে।” লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধের জন্য তিনি কোথাও আবেদনও করেননি। তবে গ্রেফতার হওয়ার পর রাকিবুল স্বীকার করেছেন, এই টাকা নেওয়া তার অন্যায় হয়েছে (Lakshmi Bhandar)।
আরও পড়ুন: Kolkata Metro Rail: কলকাতা মেট্রোয় পরিবর্তন, খোলনলচে বদলে বসছে ‘অ্যালুমিনিয়াম থার্ড রেল’
কীভাবে ঢুকল টাকা?
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রাকিবুলরা মোট ৫ ভাই। শিয়ালমারা এলাকায় তাদের বড় পরিবার রয়েছে। তবে ওই পরিবারের অন্য কোনও পুরুষ সদস্য এই ভাতার টাকা পাননি। সেক্ষেত্রে কীভাবে রাকিবুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতো তা নিয়ে ধন্ধে পরে গিয়েছে গোটা পরিবার (Lakshmi Bhandar)।


