Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা ও গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় গত তিন মাস ধরে একাধিক মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ (Lakshmir Bhandar)। এই সমস্যার প্রতিবাদেই সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ময়না। বিক্ষুব্ধ মহিলারা ঝাঁটা হাতে নেমে পড়েন রাস্তায়। তাঁদের অভিযোগ, কোনও নোটিশ বা কারণ না জানিয়েই তিন মাস ধরে ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডিও অফিস ঘেরাও, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি (Lakshmir Bhandar)
বিক্ষোভকারীরা ময়না বিডিও অফিসের সামনে জড়ো হয়ে বিজেপির উদ্যোগে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন।
হাতে ঝাঁটা নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান তুলতে থাকেন “লক্ষ্মীর ভান্ডার বন্ধ কেন?” পরিস্থিতি সামলাতে মহিলা পুলিশ মোতায়েন করা হয়। সেই সময় পুলিশ ও মহিলাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত রাস্তায় বসে বিক্ষোভে সামিল হন মহিলারা।

উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব (Lakshmir Bhandar)
বিক্ষোভে উপস্থিত ছিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডা, জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন, “সরকার সাধারণ মানুষের প্রাপ্য অর্থ রাজনৈতিক কারণে আটকে রেখেছে।”
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar)
পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করতে ২০২১ সালে শুরু হয়। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা মাসিক ভাতা পান, সাধারণ শ্রেণির মহিলাদের জন্য: ₹১০০০ তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য: ₹১২০০; ভাতার অর্থ সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। আবেদন প্রক্রিয়াও খুব সহজ, যাতে গ্রামের গৃহবধূ থেকে শহরের কর্মজীবী মহিলা সবাই এর আওতায় আসতে পারেন।

আরও পড়ুন: Thailand: ট্রাম্প-সচেষ্ট থাইল্যান্ড-কাম্বোডিয়া শান্তিচুক্তি স্থগিত, ল্যান্ডমাইন বিস্ফোরণে উত্তেজনা
গুঞ্জন না বাস্তব?
সম্প্রতি সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে যে ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়তে পারে।
সম্ভাব্য পরিবর্তন হতে পারে, সাধারণ মহিলাদের জন্য ₹১৫০০ তপশিলি ও উপজাতির মহিলাদের জন্য ₹১৮০০ যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত কোনও ঘোষণা হয়নি, ফলে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই আছে। তবে যদি এই বৃদ্ধি কার্যকর হয়, তাহলে পশ্চিমবঙ্গের হাজারো নারীর আর্থিক সুরক্ষায় এটি আরও বড় সহায়তা দেবে



