Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাথমিকে শিক্ষকতা করতে হলে টেট পাশ করতেই হবে দেশজুড়ে প্রাথমিকে কর্মরত শিক্ষকদের। শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট(Primary TET SC)।
বাধ্যতামূলক হলেও বাড়ল সময়সীমা (Primary TET SC)
তবে কর্মরত প্রাথমিক শিক্ষকদের কিছুটা স্বস্তিও দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ শিক্ষকদের টেট পাশের সময়সীমা আরও এক বছর বৃদ্ধির নির্দেশ দিয়েছে। টেট পাশের সময়সীমা আগে ছিল ২০২৭ সালের ৩১ আগস্ট পর্যন্ত। শীর্ষ আদালতে নির্দেশে সেই সময়সীমা এখন বেড়ে হল ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত।
প্রাথমিকের টেট পাশ বাধ্যতামূলক
সুপ্রিম কোর্ট আগেই প্রাথমিকের টেট পাশ বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছিল। দেশ জুড়ে কর্মরত যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা টেট পাশ না করেই চাকরি পেয়েছিলেন, তাদের ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে টেট পাশ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। পরীক্ষায় না বসলে ভলান্টারি রিটায়ারমেন্ট (স্বেচ্ছা অবসর) নিতে হবে। তবে যাঁদের চাকরিতে অবসরের পাঁচ বছর বাকি রয়েছে, তাঁদের এই পরীক্ষায় বসা থেকে ছাড় দেওয়ার নির্দেশও দিয়েছিল সুপ্রিমকোর্ট।
নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে
এই নির্দেশের ফলে পশ্চিমবঙ্গে কর্মরত টেট পাশ না করা প্রায় এক লক্ষ প্রাথমিক শিক্ষককে নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে। নতুন করে তাঁদের যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় বসতে হবে। গোটা দেশে সেই সংখ্যাটা প্রায় ৩০ লক্ষ।
একাধিক রিভিউ পিটিশন দাখিল (Primary TET SC)
সুপ্রিম কোর্টের এই নির্দেশের ভিত্তিতে একাধিক রিভিউ পিটিশন দাখিল হয় শীর্ষ আদালতে। টেট বাধ্যতামূলক হওয়ার আগেই যাঁরা প্রাথমিককে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন, তাঁরা শীর্ষ আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানান। মামলাকারীদের বক্তব্য, এতদিন ধরে তাঁরা শিক্ষকতা করছেন, তাই তাঁদের নতুন করে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় বসা থেকে ছাড় দেওয়া হোক।
আরও পড়ুন: Parambrata HC: ৫ বছর আগের অভিযোগ: আদালতে সাময়িক স্বস্তি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের
পরীক্ষায় বসতেই হবে (Primary TET SC)
সেই মামলাতেই শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে জানিয়ে দিল, দেশজুড়ে যাঁরা টেট পাশ না করেই প্রাথমিকে শিক্ষকতা করছেন, তাঁদের সকলকে নতুন করে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় বসতেই হবে। ২০২৮ সালের ৩১ আগস্টের মধ্যে যোগ্যতা যাচাইয়ের নতুন এই পরীক্ষা সংগঠিত করতে হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।



