Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা: নবান্নের সব দফতরের সচিবদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikary Meeting) বৈঠক ডেকেছিলেন সোমবার। কেন্দ্রের সমস্ত প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়িত করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি। সব দফতরের সচিবদের স্পষ্টবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের আমলে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলো আটকে ছিল একাধিকবার সেই জন্য কেন্দ্র সরকার টিমও পাঠিয়েছিল বাংলাতে,এমনটাই জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় প্রকল্প দ্রুত চালু করার নির্দেশ (CM Suvendu Adhikary Meeting)
আগের সরকার যেগুলোর নামও বদলে দিয়েছিল, কেন্দ্রের (CM Suvendu Adhikary Meeting) সেই প্রকল্পগুলোকে এবার দ্রুত চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত সব প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে জানিয়েছেন তিনি। বৈঠকে সচিবদের পাশাপাশি ছিল ছিলেন প্রজেক্ট ডিরেক্টররা। সূত্রের খবর, ২২ জুন রাজ্য বাজেট। তার আগে বণিক মহলের পরামর্শ নিতে হবে সচিবদের।

আরও পড়ুন: TMC Leader Attack: রাজেশ চিড়িমার ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে মারধর!
উঠল ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গ
সচিবদের বৈঠকে উঠল ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গও। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের কেন্দ্রের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছে সেচ দফতর। সেচ দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য ৫০ শতাংশ টাকা দেবে,কেন্দ্র ৫০ শতাংশ টাকা দেবে। এই পলিসি নিয়েই কেন্দ্রের সঙ্গে কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে সেচ দফতরকে। কেন্দ্রের কর্মসূচির অধীনেই ঘাটাল মাস্টারপ্ল্যান করতে হবে।


