Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি ভারত সফর শেষ করে দেশে ফিরে এসেছেন (Lionel Messi)। তবে নির্ধারিত সূচি অনুযায়ী ফেরেননি। মুকেশ আম্বানির বিশেষ অনুরোধে তিনি নিজের সময়সূচি সামঞ্জস্য করেন। সোমবার রাতে দিল্লি থেকে সরাসরি গুজরাটের জামনগরে পৌঁছান। মঙ্গলবার রাতে জামনগরের বিশেষ ছবি পোস্ট করে রিলায়েন্স ফাউন্ডেশন।

আম্বানির আতিথেয়তা (Lionel Messi)
জামনগরে মেসি, সুয়ারেজ ও ডি পলককে আতিথেয়তা দেন অনন্ত আম্বানি। সেখানে বনতারায় বন্য প্রাণীর সঙ্গে খেলাধুলা এবং ঘুরে বেড়ানোর ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বাঘ, সিংহ, জিরাফের সঙ্গে হাসিমুখে খেলতে দেখা যায় তিন তারকাকে। ছবি দেখে বোঝা যায়, পুরো দলটি এই অভিজ্ঞতা উপভোগ করছেন।

মন্দিরে আরতি ও প্রণাম (Lionel Messi)
জামনগরের একটি মন্দিরে মেসি, সুয়ারেজ ও ডি পলককে আরতির থালা হাতে দেখা গেছে। থালায় ছিল প্রদীপ ও সাজানো ফুল। অন্য একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে মেসি মন্দিরের বেদীতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন, পাশে অনন্ত আম্বানি দাঁড়িয়ে আছেন। এই মুহূর্ত ভারতীয় সমর্থকদের মধ্যে আনন্দ ও মুগ্ধতা ছড়িয়েছে।
সফরের শেষে মুগ্ধতা (Lionel Messi)
নির্ধারিত সূচি শেষ করার পর মেসি প্রফুল্ল প্যাটেলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সুয়ারেজ এবং ডি পলককে নিয়ে জামনগরের বিভিন্ন স্থানে বেড়ান। বন্য প্রাণীদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তারকা ফুটবলকে, যা তাঁর ভারত সফরের স্মৃতিকে আরও স্মরণীয় করেছে।
সফরের উত্থান-পতন (Lionel Messi)
ভারত সফরের শুরুটা মেসির জন্য ভালোভাবে শুরু হয়নি। কলকাতায় চূড়ান্ত বিশৃঙ্খলার মুখোমুখি হতে হয় তাঁকে। হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি সফর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সফরের শেষে তিনি ভক্তদের ভালোবাসায় আপ্লুত হয়ে দেশে ফেরেন।

যুবভারতী কাণ্ড ও নিরাপত্তা ঝামেলা (Lionel Messi)
মেসি জামনগরে পৌঁছার কয়েক ঘণ্টার মধ্যেই যুবভারতী কাণ্ডের ছায়া বিস্তার করে। প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেপ্তার হন এবং ভাঙচুর কাণ্ডে কয়েকজনকে আটক করা হয়। মুখ্যমন্ত্রী প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেন। ঘটনার পর রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এবং বিধাননগরের পুলিশ কমিশনারকে শোকজ করা হয়। ডিসি অনীশ সরকারকে সাময়িকভাবে স্থগিত করা হয়।
আরও পড়ুন: Mamata on SIR: মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রেই এত নাম বাদ পড়ল
দর্শকদের চরম উত্তেজনা
শনিবার সকালে মেসি মাঠে প্রবেশের কয়েক মিনিটের মধ্যেই দর্শকরা চরম উত্তেজিত হয়ে ওঠেন। প্রিয় তারকাকে দেখতে না পেয়ে তারা বিক্ষোভ শুরু করেন। গ্যালারি থেকে জলের বোতল ছুড়ে দেওয়া হয় এবং ভাঙা চেয়ার মাঠে ছোঁড়া হয়। মেসি বেরিয়ে গেলে দর্শকরা মাঠে ঢুকে পড়েন এবং তাণ্ডব চালানো শুরু হয়।



