Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের শুরুতেই বাণিজ্যিক এলপিজি (LPG Price Hike) গ্যাসের দামে বড়সড় বৃদ্ধি ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বৃহস্পতিবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১১১ টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে রেস্তরাঁ, হোটেল, খাবারের দোকান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর বাড়তি আর্থিক চাপ পড়তে চলেছে। নতুন দাম ১ জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে।
বাণিজ্যিক এলপিজির দাম (LPG Price Hike)
ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম-সহ দেশের শীর্ষ তেল (LPG Price Hike) বিপণন সংস্থাগুলি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতি মাসে বাণিজ্যিক এলপিজির দাম পর্যালোচনা করা হয়। সেই নিয়ম মেনেই নতুন বছরের প্রথম দিন দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তনের ঘোষণা হয়নি, তবুও বাণিজ্যিক গ্যাসের এই মূল্যবৃদ্ধি পরিষেবা খাতে প্রভাব ফেলবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
নতুন দাম অনুযায়ী (LPG Price Hike)
নতুন দাম অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike) সিলিন্ডারের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১,৭৯৫ টাকা। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১,৬৮৪ টাকা। রাজধানী দিল্লিতে প্রতি সিলিন্ডারের দাম ১,৫৮০.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১,৬৯১.৫০ টাকা। মুম্বইয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে ১,৬৪২.৫০ টাকা এবং চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৭৩৯.৫০ টাকা।
উৎপাদন খরচ আরও বাড়বে
এই মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ছোট ও মাঝারি রেস্তরাঁ, ধাবা, ক্যান্টিন এবং খাবার সরবরাহকারী সংস্থাগুলির উপর। ইতিমধ্যেই কাঁচামালের দাম, পরিবহণ খরচ এবং কর্মী ব্যয়ের চাপের মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। তার উপর গ্যাসের দাম বাড়ায় খাবারের উৎপাদন খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক রেস্তরাঁ মালিকই মনে করছেন, এই বাড়তি খরচ শেষ পর্যন্ত গ্রাহকদের উপর চাপিয়ে দিতে হতে পারে।
আরও পড়ুন: TMC Leader Death: বর্ষবরণের রাতে খুন যুব তৃণমূল নেতা! নব্যেন্দু ঘোষকে গুলি করে খুনের অভিযোগ
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের বিনিময় হারের ওঠানামার প্রভাব সরাসরি এলপিজির দামের উপর পড়ে। ফলে আগামী মাসগুলিতেও বাণিজ্যিক গ্যাসের দামে পরিবর্তন হতে পারে। তবে ব্যবসায়ীরা চাইছেন, মূল্যবৃদ্ধির ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা বজায় রাখা হোক, যাতে পরিকল্পনা করে ব্যবসা চালানো সম্ভব হয়।


