Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: লেগেছে লেগেছে লেগেছে আগুন… সত্যিই গ্যাসের দামে (LPG Price Hike) যেন আগুন লেগেছে। হাত দিতে গেলেই ছ্যাঁকা! গ্রীষ্মে প্রকৃতি যেমন তীব্র গরম হচ্ছে তেমনই পাল্লা দিয়ে মধ্যবিত্তের পকেট গরম মোটেই হচ্ছে না। উল্টে খসছে একের পর এক টাকা। মে মাসের ১০ দিনে ধাপে ধাপে তিন বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম, সিএনজি-র দামও চড়া হয়েছে। এবার তার সঙ্গে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।
কত দাম বাড়ল? (LPG Price Hike)
১ লা জুন থেকে বাণিজ্যিক গ্যাসের (LPG Price Hike) দাম বাড়ল আরও ৫৩ টাকা ৫০ পয়সা। সব মিলিয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas Price) দাম বর্তমানে ৩ হাজার ২৫৫ টাকা ৫০ পয়সা। সোমবার থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। তবে, পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে যাতে সাধারণ মানুষ নাজেহাল না হয় তার জন্য গৃহস্থ গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
আরও পড়ুন: Vande Mataram Song: গরমের ছুটির পরে খুলল স্কুল, প্রার্থনা সঙ্গীতে গাইতে হবে ‘বন্দে মাতরম’
কিন্তু সত্যিই কি তাই?
বাণিজ্যিক গ্যাসের উপর ভিত্তি করে যেসব ব্যবসা মূলত হোটেল-রেস্টুরেন্টের যেসব ব্যবসা চলে তার খরচ স্বাভাবিক ভাবেই বাড়বে। আশঙ্কা পরোক্ষভাবে সেই খরচের বোঝা চাপতে পারে গ্রাহকদের ঘাড়েই। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, সাধারণ মানুষ কবে স্বস্তির নিঃশ্বাস ফেলবে?


