Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সাল শুরু হতেই সমাজমাধ্যমে (Mahapralay) নতুন করে আলোচনায় উঠে এসেছেন বুলগেরিয়ার রহস্যময়ী ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা। ‘বলকানের নস্ত্রাদামুস’ নামে পরিচিত এই নারীকে ঘিরে ফের ছড়িয়েছে এক শিউরে ওঠা সতর্কবার্তা। তাঁর অনুগামীদের দাবি, ২০২৬ সালে পৃথিবী ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে পারে, যার প্রভাব বিশেষ করে এশিয়া ও ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে পড়বে।
বাবা ভাঙ্গার বাণী (Mahapralay)
বাবা ভাঙ্গার কথিত ভবিষ্যদ্বাণী (Mahapralay) অনুযায়ী, এই বছর পৃথিবীর প্রায় ৭ থেকে ৮ শতাংশ স্থলভাগ ভূমিকম্প, সুনামি বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এশিয়ার দেশগুলিতে তীব্র কম্পনের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে-ভারতও কি বিপদের মুখে? যদিও তিনি সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি, তবে ‘পূর্বের দেশ’-এ বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বলে দাবি করা হচ্ছে।

চাঞ্চল্যকর আশঙ্কা (Mahapralay)
শুধু ভূমিকম্প নয়, ২০২৬ সাল নিয়ে আরও কিছু চাঞ্চল্যকর আশঙ্কার কথাও সামনে এসেছে। এর মধ্যে রয়েছে বিশ্বজুড়ে উত্তেজনার জেরে বড় যুদ্ধের সম্ভাবনা, কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা এবং এমনকি ভিনগ্রহী উপস্থিতির মতো রহস্যময় ইঙ্গিতও। এসব দাবি ঘিরে সমাজমাধ্যমে তুমুল চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: Leftover Roti Benefits: বাসি রুটিই হতে পারে হিট স্ট্রোক রেজিস্ট্যান্ট?
সতর্ক থাকার পরামর্শ
তবে বিশেষজ্ঞরা এই ধরনের ভবিষ্যদ্বাণী নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তাঁদের মতে, বাবা ভাঙ্গার কোনও নির্ভরযোগ্য লিখিত নথি নেই এবং তাঁর নামে প্রচলিত অনেক কথাই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া বিজ্ঞানের পক্ষেও সম্ভব নয়।



