Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার, ২ ফেব্রুয়ারি সকালে মুম্বইবাসীর ঘুম (Mumbai Air Crisis) ভাঙে কিছুটা ঠান্ডা ও মেঘলা আবহাওয়ায়। তবে সকালের এই স্বস্তির সঙ্গে জুড়ে যায় আর এক বড় সমস্যা-শহরের বিভিন্ন অংশ ঘন ধোঁয়াশায় ঢেকে যায়, যার ফলে দৃশ্যমানতা কমে যায় উল্লেখযোগ্যভাবে। অফিসযাত্রী ও সকালের কাজে বেরোনো মানুষদের জন্য এই পরিস্থিতি যথেষ্ট ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। ফের একবার আলোচনায় উঠে আসে মুম্বইয়ের বায়ু পরিস্থিতি।
বায়ুদূষণের মাত্রা নিয়ে উদ্বেগ (Mumbai Air Crisis)
ভারতীয় আবহাওয়া দফতরের (Mumbai Air Crisis) পূর্বাভাস অনুযায়ী, দিনের শুরুর দিকে শহরে কুয়াশা ও ধোঁয়াশার প্রভাব থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মুম্বইয়ের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও, বায়ুদূষণের মাত্রা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

দূষণের এই স্থায়িত্ব (Mumbai Air Crisis)
বায়ুর মান নির্ণয়কারী সংস্থা AQI.in-এর তথ্য অনুযায়ী, বর্তমানে মুম্বইয়ের গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রায় ৩০০-র কাছাকাছি। এই মাত্রা ‘অস্বাস্থ্যকর’ বিভাগের মধ্যে পড়ে এবং খুব দ্রুত ‘অতি বিপজ্জনক’ স্তরে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে চিন্তার বিষয় হল দূষণের এই স্থায়িত্ব।
আরও পড়ুন: Dalai Lama: ৯০ বছর বয়সে প্রথম গ্র্যামি জয় দলাই লামার, আধ্যাত্মিক বাণীতে মুগ্ধ বিশ্ব
গত তিন দিন ধরে শহরের সামগ্রিক AQI উচ্চমাত্রায় রয়ে গেছে। তবে শেষ ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। বায়ুতে ক্ষতিকর কণার পরিমাণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও অন্যান্য স্বাস্থ্যসমস্যার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। শিশু, প্রবীণ এবং শ্বাসযন্ত্রের সমস্যায় ভোগা মানুষদের অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।


