Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের মামলায় হাইকোর্টে সাময়িক স্বস্তি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর(Mahua HC)। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আগামী ৫ অক্টোবর পর্যন্ত মহুয়াকে অন্তর্বর্তী রক্ষাকবচ হাইকোর্টের। তবে তদন্তে সহযোগিতার শর্তে এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য।
হুয়াকে অন্তর্বর্তী রক্ষাকবচ (Mahua HC)
১৪ আগস্ট তৃণমূল সাংসদকে সশরীরে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে।তদন্তে সহযোগিতা না করলে, বিষয়টি অবিলম্বে আদালতের নজরে আনতে হবে। হাজিরার সময় যেন তাঁকে কোনোভাবেই ডিম ছোড়া বা অন্য কোনও উপায়ে হেনস্থা করা না হয়, তা নিশ্চিত করতেও পুলিশকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গত ২৮ জুন করিমপুরের হোগোলবেড়িয়া থানায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। সেই মামলায় আইনি সুরক্ষা তথা রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র(Mahua HC)।
মঙ্গলবার সেই মামলাতেই তদন্তে সহযোগিতার শর্তে হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী ১৪ আগস্ট দুপুর ৩টেয় তৃণমূল সাংসদকে সশরীরে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। হাজিরার জন্য নতুন করে নোটিস পাঠানোর প্রয়োজন নেই(Mahua HC)।
তদন্তে তিনি সহযোগিতা না করলে সেই বিষয়টি অবিলম্বে আদালতের নজরে আনতে হবে বলে জানান বিচারপতি। পাশাপাশি, মহুয়া মৈত্র যখন তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হবেন, তখন যেন তাঁকে কোনোভাবেই ডিম ছোড়া বা অন্য কোনও উপায়ে হেনস্থা করা না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আগামী ৫ অক্টোবর আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহুয়া মৈত্রর রক্ষাকবচ বহাল থাকবে বলেও নির্দেশ দিয়েছে আদালত(Mahua HC)।
মঙ্গলবার শুনানিতে মহুয়া মৈত্রর আইনজীবী অয়ন ভট্টাচার্য দাবি করেন, তাঁর মক্কেল হিন্দু-মুসলিম উস্কানিমূলক কোনও মন্তব্য করেননি। বর্তমানে সংসদ অধিবেশন চলায় তিনি দিল্লিতে রয়েছেন। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরার অনুমতি এবং প্রয়োজনীয় সুরক্ষার আবেদন জানান তৃণমূল সাংসদের আইনজীবী। মোহুয়া মৈত্রর আইনজীবী আদালতে আবেদন করেন, সংসদ অধিবেশন চলায় তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন। ১৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন অধিবেশন চলবে। তাই ১৪ আগস্টের আগে হাজিরা দেওয়া সম্ভব নয়(Mahua HC)।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে অভিযোগ করেন, একটি নির্মীয়মাণ বাড়ি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় মহুয়া মৈত্রকে কমকরে চারবার নোটিস পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। তার উত্তরে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের এজি-এর উদ্দেশ্যে বলেন, আবেদনকারী মহুয়া মৈত্র তদন্তে সবরকম ভাবে সহযোগিতা করতে ইচ্ছুক বলে মনে করছে আদালত। তাই কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক, তা আদালত চায় না(Mahua HC)। তারপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ৫ অক্টোবর পর্যন্ত মহুয়া মৈত্রকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার নির্দেশ দেন। এবং তৃণমূল সাংসদের আবেদন মেনে আগামী ১৪ আগস্ট তদন্তকারী আধিকারিকদের কাছে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত। হাজিরার সময় যাতে তাঁকে ডিম ছোড়া বা কোনও রকম ভাবে হেনস্থা করা না হয়, তা নিশ্চিত করতে পুলিশকেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।



