Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অবৈধভাবে নদীর চরে তৈরি করা হয়েছে রিসোর্ট। এবার সেই রিসোর্ট গুড়িয়ে দিলো প্রশাসন (Malbazar)। শুক্রবার মাল মহকুমা প্রশাসনের তরফে ওই রিসোর্ট জে সি বি দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।উল্লেখ্য,এর আগে মাটিয়ালি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, মেটেলি থানার পুলিশ ওই রিসোর্টে গিয়ে সরকারি বোর্ড ও নোটিশ লাগিয়ে দেয়।

‘গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসোর্ট ‘ (Malbazar)
মাটিয়ালি ব্লকের মাটিয়ালী বাতাবারি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালডাঙ্গা এলাকার কুর্তি নদীর ধারে তৈরি করা হয়েছে ‘গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসোর্ট ‘ নামে ওই রিসোর্টটি।এর আগে মাল মহাকুমা প্রশাসনের তরফে ওই রিসোর্টে গিয়ে নোটিশ লাগিয়ে দেওয়া হয়।
রিসোর্ট তৈরির কাজ (Malbazar)
জানা যায়,ওই রিসোর্টের মালিক সৌমেন মালাকারের কলকাতার কোনো এক প্রভাবশালী তৃণমূল নেতার সাথে যোগাযোগ ছিল।তার মোদতেই তিনি এই এলাকায় রিসোর্ট টি করতে পেরেছেন বলে অনুমান। প্রায় ১০-১২ বছর আগে কিছু তৃণমূলের নেতৃত্বের সাহায্যে কুর্তি নদীর চরের ওই জমি নিজের দখলে নেন তিনি। তারপর শুরু হয় নদীর চরের ওপর বিশাল রিসোর্ট তৈরির কাজ।
আরও পড়ুন: Bikash Ranjan Bhattacharya: আইন নয়, নির্দেশেই চলছে পুলিশ! সরকারের বিরুদ্ধে প্রশ্ন বিকাশের
প্রশাসন সূত্রের খবর
বর্তমানে যে জায়গায় রিসোর্টটি রয়েছে সেই জায়গার উপর দিয়ে একসময় প্রায়শই কুর্তি নদীও প্রবাহিত হতো। কার্যত নদীর মূল প্রবাহের ধার ঘেঁষে তৈরি করা হয়েছে ওই রিসর্ট।এর আগে মহকুমা প্রশাসনের তরফে ১০ জুলাই এর মধ্যে রিসোর্ট কর্তৃপক্ষকে তাদের সমস্ত জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।সবরকম সরকারি নিয়ম মেনেই এদিন অবৈধ ওই রিসোর্ট গুড়িয়ে দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা যায়।



