Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত-কে ঘিরে (Mallika Sherawat Engaged) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। তাঁর নাকি বাগদান হয়ে গেছে-এমন গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে ভক্তমহলে। তবে এই সব আলোচনার মাঝেই সামনে এল আসল সত্য।
মল্লিকার ইনস্টাগ্রাম পোস্ট (Mallika Sherawat Engaged)
ঘটনার সূত্রপাত মল্লিকার একটি ইনস্টাগ্রাম পোস্ট (Mallika Sherawat Engaged) থেকে। সেখানে তিনি অভিনেতা বিজয় রাজ এবং পরিচালক রাজ্ শান্ডিল্য-এর সঙ্গে একটি আড্ডার মুহূর্তের ছবি শেয়ার করেন। ছবিতে তিনজনকে বেশ আনন্দে সময় কাটাতে দেখা যায়। বন্ধুবান্ধবদের সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটিয়ে মল্লিকাও ছিলেন বেশ খুশি। ক্যাপশনে তিনি লেখেন, হাসি, সিনেমা আর ভালোবাসায় ভরা এক সন্ধ্যার কথা।

জল্পনার সূত্রপাত (Mallika Sherawat Engaged)
তিনি আরও জানান, প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহূর্তই জীবনের সবচেয়ে মূল্যবান। সহ-অভিনেতা বিজয় রাজকে তিনি অত্যন্ত বুদ্ধিমান ও বিশেষ মানুষ বলে উল্লেখ করেন। পাশাপাশি পরিচালক রাজ শাণ্ডিলিয়ার রসবোধেরও প্রশংসা করেন মল্লিকা। তবে বিতর্কের সূত্রপাত হয় একটি বিশেষ বিষয়কে ঘিরে। ছবিতে মল্লিকার হাতে একটি ডায়মন্ড রিং দেখা যায়, যা দেখে অনেকেই ধরে নেন তিনি বাগদান সেরে ফেলেছেন। বিশেষ করে বিজয় রাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এই জল্পনাকে আরও উস্কে দেয়।

আরও পড়ুন: Pathirana KKR: পাথিরানা খেললে রাজস্থানের বিরুদ্ধে কোপ পড়বে কার উপর?
অবশেষে এই সমস্ত গুজব নিয়ে মুখ খোলেন অভিনেত্রী নিজেই। একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, তাঁর কোনও বাগদান হয়নি। বিজয় রাজ কেবলই তাঁর ঘনিষ্ঠ বন্ধু। যে আংটিটি নিয়ে এত আলোচনা, সেটি তিনি আগেও বহুবার পরেছেন বলেই জানান মল্লিকা।


