Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর (Mamata Banerjee) সোমবার দিল্লিতে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, নির্বাচন বয়কটের পথে তৃণমূল কখনও যাবে না। তাঁর কথায়, লড়াইয়ের ময়দানেই জবাব দেওয়া হবে। মমতার অভিযোগ, গত কয়েক মাস ধরে রাজ্য সরকারের কাজকর্ম কার্যত আটকে দেওয়া হয়েছে। তাঁর দাবি, বাংলায় যেন অঘোষিত রাষ্ট্রপতি শাসনের পরিবেশ তৈরি করা হয়েছে এবং বারবার রাজ্যকে নিশানা করা হচ্ছে।
কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ (Mamata Banerjee)
নির্বাচন সদনে প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে (Mamata Banerjee) কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, তাঁর পাঠানো কোনও চিঠিরই যথাযথ উত্তর মেলেনি। উল্টে রাজ্যের উপর দায় চাপানোর চেষ্টা হয়েছে। বিএলও নিয়োগ থেকে শুরু করে অবজার্ভার আনার বিষয়-সবেতেই পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না বলেও দাবি করেন মমতা।

জ্ঞানেশ কুমারকে সরাসরি আক্রমণ (Mamata Banerjee)
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি আক্রমণ করে তাঁকে বিজেপির ‘তোতাপাখি’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, অতীতে বহু নির্বাচন কমিশনার দেখেছেন, কিন্তু এমন আচরণ কখনও দেখেননি। বৈঠকে অসম্মান ও অপমানের অভিযোগ তুলে তৃণমূল প্রতিনিধিদল বৈঠক বয়কট করে বেরিয়ে আসে। মমতার দাবি, কমিশন বিজেপির ইশারায় কাজ করছে এবং মিথ্যার আশ্রয় নিচ্ছে।

আরও পড়ুন: Suvendu Adhikari: এসআইআর ইস্যুতে তীব্র সংঘাত, মমতার অবস্থানকে ‘নাটক’ বলে আক্রমণ শুভেন্দুর
এসআইআর প্রসঙ্গে মমতা বলেন, নির্বাচনের ঠিক আগে এত তাড়াহুড়ো কেন-তার কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা মেলেনি। বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার জেরে যে মৃত্যুগুলি ঘটেছে, তার দায় কমিশনকেই নিতে হবে।


