Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার কলকাতার এক সাংস্কৃতিক ও রাজনৈতিক (Mamata Banerjee) অনুষ্ঠানে সংহতি দিবস উপলক্ষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার মানুষের কাছে একতার বার্তা দেবেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে প্রতি বছর ৬ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করে আসছে। এ বছরও সেই প্রথা চলেছে, এবার অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে তৃণমূল ছাত্র ও যুব সংগঠন।

মুখ্যমন্ত্রীর পোস্ট (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, “বাংলার মাটি একতার মাটি (Mamata Banerjee)। এই মাটি রবীন্দ্রনাথের, নজরুলের, রামকৃষ্ণ ও বিবেকানন্দের মাটি। বাংলার মানুষ কখনো বিভেদের কাছে মাথা নত করেনি, আর আগামীদিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ – আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার।”তিনি আরও যোগ করেন, “যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে সমাজ ও দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে।”
আরও পড়ুন: Horoscope: পেতে পারেন প্রোমোশন, লাগতে পারে আঘাত, কার দিন কেমন কাটবে?
তৃণমূলের যুবপ্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সামাজিক মাধ্যমে পোস্টার শেয়ার করে সংহতির বার্তা দেন। অনুষ্ঠানটিতে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু ও প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এ বছর সংহতি দিবসের প্রস্তুতি তৃণমূলের ছাত্র-যুব সংগঠন এবং প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন (Mamata Banerjee) হয়েছে।

কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা ও হাওড়ার ছাত্র-যুবকদের এই কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যায় নিরাপত্তা ব্যবস্থা ও অনুষ্ঠানের আয়োজন নিয়ে বৈঠক করেছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়, সার্থক বন্দ্যোপাধ্যায় ও তৃণাঙ্কুর ভট্টাচার্যরা।


