Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রঞ্জিতে ভাল পারফর্ম করার পরেও জাতীয় দলে ডাক পাচ্ছেন না সামি। সেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক (Manoj Tiwary)।
বোর্ডকে দুষলেন প্রাক্তন ক্রিকেটার (Manoj Tiwary)
রঞ্জি ট্রফিতে ভাল পারফর্ম করার পরেও জাতীয় দলের দরজা খোলেনি সামির জন্য। আর সেই নিয়েও মুখ খুললেন বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর মতে নির্বাচকদের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে। বাংলার এই প্রাক্তন তারকা মনে করেন স্বচ্ছতা ও বিশ্বাসেরও অভাব রয়েছে নির্বাচকদের মধ্যে। বাংলার হয়ে নিজের দক্ষতার প্রমাণ দেওয়ার পরেও সামিকে জায়গা দেওয়া হয়নি দলে। সেই বিষয়ে মনোজ বলেন, ‘দলের মধ্যে আস্থা এবং বোঝাপড়ার অভাব রয়েছে বলে মনে হচ্ছে। সামি বাংলার হয়ে ধারাবাহিকভাবে উইকেট নিয়েছে কিন্তু অস্ট্রেলিয়ায় টেস্ট বা ওয়ানডেতেও তাকে দলে নেওয়া হয়নি (Manoj Tiwary)।’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল ঘোষণার আগে জাতীয় দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর সামির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি জানিয়েছিলেন তাঁর কাছে এই সংক্রান্ত কোনও আপডেট নেই। মুখ্য নির্বাচকের এহেন ব্যাখ্যায় একদমই খুশি নন মনোজ। তিনি বলেন, নির্বাচকরা বলেছিলেন সামির ফিটনেস নিয়ে কোনও আপডেট নেই। কিন্তু এটা কার দায়িত্ব? ট্রেনার ও ফিজিওদের আপডেট দেওয়ার কথা। নিদেনপক্ষে ফোনটা তুলে সংশ্লিষ্ট প্লেয়ারকে ফোন করে তো দেখতে পারে। সামি সিনিয়র প্লেয়ার। বছরের পর বছর ধরে অবদান রেখেছে। অন্তত ওকে ফোন করা যায়। এটাই তো কোচ ও নির্বাচক কমিটির দায়িত্ব (Manoj Tiwary)।’

তবে তিনি এই পর্যন্ত বলেই থিম থাকেননি। তিনি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়েও বিস্ফোরক দাবি করেছেন। তাঁর বক্তব্য, বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু দলের আবহাওয়া ভাল না হওয়ায় টেস্ট থেকে সরে গিয়েছেন দুই কিংবদন্তি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগেই রোহিত ও কোহলি টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন।
আরও পড়ুন: Earthquake: জোরাল ভূমিকম্প ইন্দোনেশিয়াতে
দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হারের পরে গৌতম গম্ভীরের মন্তব্যের প্রেক্ষিতে বিস্ফোরণ ঘটালেন বাংলার প্রাক্তন তারকা মনোজ। ভারতীয় ক্রিকেটে ট্রানজিশন থিওরি তিনি মানেন না। এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, ‘ভারতের ট্রানজিশনের দরকার পড়ে না। নিউজিল্যান্ড বা জিম্বাবোয়ের ট্রানজিশন হতে পারে। আমাদের ঘরোয়া ক্রিকেটে বহু প্রতিভাবান খেলোয়াড় সুযোগের অপেক্ষায় রয়েছে। এই অতিরিক্ত ট্রানজিশনের জন্য আমাদের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট খেলতে চাইলেও দূরে সরে গিয়েছে। কারণ ওদের কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি ভাল ছিল না (Manoj Tiwary)।’


