Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: স্কুল চলাকালীন স্টাফরুমের মধ্যে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের প্রাণনাশের হুমকি মদ্যপের। নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে প্রধানশিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ শিক্ষক শিক্ষিকাদের। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের(Nandakumar) স্কুলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য (School )।
স্টাফরুমে মদ্যপের তাণ্ডব(School )
স্কুল চলাকালীন স্টাফরুমের মধ্যে মদ্যপের তাণ্ডব। ঘরে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিল মদ্যপ ওই যুবক। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার অন্তর্গত মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠে।স্কুলের শিক্ষকরা জানান হঠাৎ করেই স্কুল চলাকালীন স্টাফরুমে ঢুকে পড়ে মদ্যপ যুবকটি। ষুরু হয় শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি।
আরও পড়ুন: Us-Trump: অভিবাসী বিতর্কে নয়া সংযোজন, ট্রাম্পের মন্তব্যে ক্ষোভ MAGA সমর্থকদের
নিরাপত্তার প্রশ্ন তুলে অবস্থান বিক্ষোভ(School )
শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন স্কুলে প্রধানশিক্ষক থাকলেও সেই মুহূর্তে কোনো পদক্ষেপ করেননি কেন? শিক্ষক শিক্ষিকারা বিষয়টি নিয়ে প্রধানশিক্ষককে প্রশ্ন করলে উত্তর পাননি। এরপরই নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে প্রধানশিক্ষককে ঘরে আটকে রেখে তার সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন শিক্ষক শিক্ষিকারা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
লিখিত অভিযোগ জমা পড়েনি(School )
বুধবার সন্ধ্যা সাড়ে ৯ টা পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসে থাকেন শিক্ষক শিক্ষিকারা। ঘটনাটি জানাজানি হতেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ সরিফ। ধৃতের বাড়ি মল্লিকচক গ্রামে। নন্দকুমার থানার ওসি অমিত দেব জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনার পরই স্থানীয়রা এবং অভিভাবকদের একাংশ প্রধানশিক্ষকের অপসারণের দাবি জানিয়েছেন।



