Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ খেলার ছাড়পত্র এখনও পাননি নুয়ান থুশারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)।
চোটের কারণে সমস্যায় আইপিএল (Matheesha Pathirana)
এই মরশুমের আইপিএল শুরু হওয়ার আগে সব দলেই থাবা বসিয়েছে চোট। চোটের কারণে জর্জরিত কলকাতা থেকে বেঙ্গালুরু। ২৮ মার্চ থেকে শুরু হওয়া আইপিএল-এর আগে চাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত শুধু ঈশান মালিঙ্গাকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে। বাকি তিন ক্রিকেটার নুয়ান থুশারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাথিশা পাথিরানা ছাড়পত্র পাননি (Matheesha Pathirana)।
মালিঙ্গা ২৪ মার্চ পৌঁছে যোগ দেবেন হায়দরাবাদের শিবিরে। মালিঙ্গা ছাড়াও তাঁদের দলে থাকবেন কামিন্দু মেন্ডিস, তিনিও সবুজ সংকেত পেয়েছেন আইপিএল-এ খেলার। অন্যদিকে প্যাট কামিন্স শিবিরে যোগ দিলেও প্রথম পর্যায়ের ম্যাচগুলিতে খেলতে পারবেন না। তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা এখনও ছাড়পত্র পাননি। সূত্রের খবর অনুযায়ী এই দুই ক্রিকেটার ফিটনেস টেস্ট দিতে উপস্থিত থাকতে পারেননি। যে কারণে তাঁদের ছাড়পত্র দিতে দেরি হচ্ছে। কেকেআর-এর চাপ বাড়িয়ে হয়ত শুরুর কিছু ম্যাচ পাথিরানা নাও খেলতে পারেন বলেই জানা যাচ্ছে। অন্যদিকে নাইট শিবিরের আরেক বোলার হর্ষিত রানাও ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। তাঁর বিকল্প হিসেবে বাংলার পেসার আকাশ দীপকে ভাবা হলে তিনিও চোটের কারণে খেলতে পারবেন না।

আরও পড়ুন: Swiggy Price Hike: দাম বাড়াল সুইগি! খাবার অর্ডারে পকেট থেকে খসবে বাড়তি টাকা!
ওয়ানিন্দু হাসারাঙ্গারার খেলার বিষয়েও কিছু স্পষ্ট ভাবে জানা যায়নি। বেঙ্গালুরু দলের পেসার নুয়ান থুশারাও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সোমবার পর্যন্ত NOC স্ট্যাটাসে আপডেট নেই কোনও। এখন সবটাই নির্ভর করছে তাঁর ফিটনেস টেস্টের উপর। সব মিলিয়ে বিদেশি প্লেয়ারদের নিয়ে নাজেহাল হতে হচ্ছে আইপিএল-এর দলগুলিকে। এই অবস্থায় অনেকের প্রশ্ন যদি তাঁরা প্রথম দিকের গুরুত্বপূর্ণ ম্যাচ না খেলতে পারেন তবে তাঁদের দলে নেওয়ার অর্থ কী (Matheesha Pathirana)?


