Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ফুটবলের দলবদলের বাজারে সবথেকে বড় চমকটি দিল মোহনবাগান সুপার জায়ান্ট। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুন শিবিরে যোগ দিলেন ভারতীয় জাতীয় দলের তারকা অ্যাটাকিং মিডফিল্ডার তথা দেশের অন্যতম গতিশীল উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে (MB Changte)।
নাম ও পরিচিতি (MB Changte)
দুরন্ত গতি এবং প্রতিপক্ষের রক্ষণ চিরে ভেতরে ঢুকে গোল করার দক্ষতার জন্য ভারতীয় ফুটবলে তিনি “মিজো ফ্ল্যাস” নামে পরিচিত। দৌড়ের সময় তাঁর গতি ঘন্টায় ৩৮ কিলোমিটারের বেশি হয়ে থাকে।
পূর্বের পারফরম্যান্স (MB Changte)
গত চার বছর মুম্বই সিটি এফসি-র জার্সিতে আইএসএলে দারুণ পারফর্ম করেছেন। মুম্বইয়ের হয়ে সব মিলিয়ে ৯১ ম্যাচে ৩০টি গোল করার পাশাপাশি লিগ-শিল্ড জয় করেছেন তিনি। গত আইএসএলে ১৩ ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে ৪টি গোল।
জাতীয় দল (MB Changte)
ভারতের হয়ে ৫৫ ম্যাচে ৯টি গোল করেছেন এই ২৯ বছর বয়সী মিজোরামের ফুটবলার। কোচ প্যানোসের দলের মাঝমাঠ ও আক্রমণভাগ যে ছাংতে আসার ফলে আরও শক্তিশালী হলো, তা বলাই বাহুল্য। মোহনবাগানে সই করার পর ক্লাব মিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা খোলামেলাভাবে শেয়ার করেছেন ছাংতে।
সবুজ-মেরুন জার্সির স্বপ্ন
মোহনবাগান ফুটবলে এক স্বপ্নের নাম। ছাংতের কাছেও মোহনবাগান স্বপ্নের ক্লাব। তিনি বলেন, “ভারতের যে কোনও ফুটবলারের মনেই সবুজ মেরুন জার্সি পরে খেলার স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই ভাবতাম কলকাতায় যদি খেলতে যাই তবে মোহনবাগানেই খেলব। কলকাতার মোহনবাগানে না খেললে আমার ফুটবল জীবনই অসম্পূর্ণ থেকে যেত।”
স্বাস্থ্যকর প্রতিযোগিতা
দলে মনবীর ও লিস্টনের মতো তারকা খেলোয়াড়রা থাকায় নিজের জায়গা পাকা করার জন্য কড়া লড়াইয়ের মুখোমুখি হতে হবে তাঁকে। তবে এই পেশাদার প্রতিযোগিতা পারফরম্যান্স আরও উন্নত করতে সাহায্য করবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: Mohun Bagan: রবিবার মধ্যরাতে কলকাতায় পা রাখছেন মোহনবাগানের ম্যাচমেকার!
কলকাতা ডার্বি নিয়ে উন্মাদনা
কলকাতার ডার্বি ম্যাচ নিয়ে নিজের রোমাঞ্চের কথা লুকিয়ে রাখেননি ছাংতে (MB Changte)। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই আইকনিক ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন তিনি। সবুজ-মেরুন সমর্থকদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা “শুধু এই ম্যাচটা জেতার জন্য আমি জীবন বাজি রাখতে প্রস্তুত।” বর্তমান দল যা তৈরি হয়েছে, তাতে শুধু ডার্বি নয়, সমস্ত ট্রফিই ঘরে তোলা সম্ভব বলে বিশ্বাস এই তারকার।



