Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে ব্যক্তিগত চিঠি তুলে দিলেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প(Melania Trump Letter)। স্বামী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) হাত দিয়েই আলাস্কার বৈঠকের সময় চিঠিটি পৌঁছয় পুতিনের কাছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, চিঠিটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত, তবে এর মূল বিষয়বস্তু ঘিরে রয়েছে যুদ্ধবিধ্বস্ত শিশুদের দুর্দশা।
যুদ্ধের শিকার শিশুরা (Melania Trump Letter)
মেলানিয়া তাঁর চিঠিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত শিশুদের দুরবস্থার কথা উল্লেখ করেছেন (Melania Trump Letter)। বিশেষ করে, ইউক্রেনের দাবি অনুযায়ী, গত তিন বছরে কয়েক লক্ষ শিশু পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়া রাশিয়া বা রাশিয়া অধিকৃত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে—এই প্রসঙ্গটিই তুলে ধরেছেন তিনি। ইউক্রেন একে সরাসরি ‘যুদ্ধাপরাধ’ বলছে। শিশুদের দীর্ঘদিন ধরে আটকে রাখা, তাদের স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া—এসব আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের আওতায় পড়ে।
রাশিয়ার যুক্তি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া (Melania Trump Letter)
মস্কো অবশ্য শুরু থেকেই দাবি করছে, শিশুদের যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে তারা গোলাগুলি ও বোমাবর্ষণ থেকে রক্ষা পায়(Melania Trump Letter)। কিন্তু রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দফতর ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রাশিয়ার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তাদের বক্তব্য, এইভাবে শিশুদের সরিয়ে নেওয়া মানে তাদের অধিকার খর্ব করা, যা মানসিক ও শারীরিক ক্ষতির দিকে ঠেলে দেয়।

পুতিন-ট্রাম্প বৈঠকের প্রেক্ষাপট (Melania Trump Letter)
শুক্রবার প্রায় তিন ঘণ্টা ধরে আলাস্কায় বৈঠক করেছেন পুতিন ও ট্রাম্প। যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনও চূড়ান্ত সমাধান হয়নি, দুই নেতা বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন। ট্রাম্প জানান, এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তিনি পরামর্শ দিয়েছেন, জেলেনস্কি সরাসরি পুতিনের সঙ্গে চুক্তি করার চেষ্টা করুন।
সম্ভাব্য ভবিষ্যৎ বৈঠক (Melania Trump Letter)
বৈঠকের পর পুতিন মার্কিন প্রেসিডেন্টের ‘বন্ধুত্বপূর্ণ’ মনোভাবের প্রশংসা করেছেন এবং ইউক্রেনে শান্তি ফেরানোর বিষয়ে আশাবাদী মন্তব্য করেছেন। ইঙ্গিত পাওয়া গেছে, শীঘ্রই পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক হতে পারে, যেখানে ট্রাম্পও উপস্থিত থাকতে পারেন।

আরও পড়ুন : Jyoti Malhotra : পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে ২৫০০ পাতার চার্জশিট পেশ
চিঠির কূটনৈতিক তাৎপর্য (Melania Trump Letter)
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেলানিয়া ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন প্রশাসনের নরম কূটনৈতিক কৌশলের অংশ হতে পারে। যুদ্ধক্ষেত্রে মানবিক বিষয়কে সামনে এনে সম্পর্কের বরফ কিছুটা গলানোর চেষ্টা হতে পারে। বিশেষ করে, শিশুদের প্রসঙ্গ আন্তর্জাতিক পরিসরে গভীর প্রভাব ফেলতে সক্ষম—যা রাজনৈতিক আলোচনাকে আরও সংবেদনশীল ও জরুরি করে তুলতে পারে।


