Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় দফা ভোটের আগে ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গের (Mitali Bag) রাজ্য-রাজনীতি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সোমবার সন্ধ্যে ৬ টার পর আর কোনও নির্বাচনী প্রচার চালানো যাবে না। এই আবহে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার সারছিলেন তৃণমূল নেত্রী তথা সাংসদ মিতালি বাগ। সেই প্রচার চলাকালীন ঘটে বিপত্তি।
প্রচার চলাকালীন উত্তেজনা (Mitali Bag)
শেষ দফার প্রচার চলাকালীন হুগলির আরামবাগ (Mitali Bag) লোকসভার সাংসদ মিতালি বাগ আক্রান্ত হলেন দুষ্কৃতীদের দ্বারা। সোমবার সকালে দলীয় সভায় যাবার পথে এই ঘটনা ঘটে। অভিযোগ বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল নেত্রীর গাড়িতে হামলা করে। গাড়ির কাঁচ ভেঙে যায়, লাঠি দিয়ে আঘাতও করা হয়। ফলে চোট লাগে মিতালি বাগের। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে।
একাধিক অভিযোগ (Mitali Bag)
সাংসদ অভিযোগ করেন, তাঁকে গাড়ি থেকে নামার জন্য হুমকি দেওয়া হয় ও প্রাণনাশের চেষ্টা করা হয়। তিনি আরও বলেন, বিজেপির গুন্ডারাই এই কাজের জন্য দায়ী। অন্যদিকে, বিরোধী শিবির বলছে এই হামলার দায় তাদের নয়। বিজেপির কোনও হাত নেই এই হামলায়। এটি সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল।
কড়া নির্দেশ কমিশনের
এই ঘটনায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের মত দ্বিতীয় দফার ভোটও সুষ্ঠভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর তারা। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছে কমিশন।
আরও পড়ুন: Kolkata Metro Rail: ভোটের দিন কখন চলবে মেট্রো?
সংঘর্ষের ইতিহাস
এর আগেও এই এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষ লক্ষ করা গেছে। তাই এই আবহে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় সেই দিকেই নজর সকলের।


