Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মেটাল সেক্টরের স্টকে ধস। হিন্দুস্তান জিঙ্ক, বেদান্ত, হিন্দুস্তান কপার, নালকো-র মতো একাধিক সংস্থার শেয়ার দরে পতন দেখা গিয়েছে (Metal Sector)।
মেটাল সেক্টরের স্টকে ধস (Metal Sector)
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে মেটাল সেক্ট্ররে প্রেসার দেখা গিয়েছে। শুক্রবার সকাল থেকেই ডাউন রয়েছে এই সমস্ত স্টক। সোনা রুপো সহ একাধিক পতনের পরিবেশে হিন্দুস্তান জিঙ্ক, বেদান্ত, হিন্দুস্তান কপার, নালকো-র মতো একাধিক সংস্থার শেয়ার দরে উল্লেখযোগ্য পতন হয়েছে। এই দুই বেঞ্চমার্ক সূচকের পয়েন্ট কমেছে প্রায় ০.৫০ শতাংশের কাছাকাছি (Metal Sector)।
শেষ ট্রেডিং সেশনে হিন্দুস্তান কপারের শেয়ার দর কমেছে ১০.৫ শতাংশ, এর জেরে এই সংস্থার শেয়ার দর দাঁড়িয়েছে ৬৭৯ টাকায়। নালকো-র শেয়ার দর ৯.৪ শতাংশ কমে দাঁড়ায় ৩৮৮ টাকা। একই ভাবে পতন দেখা গিয়েছে হিন্দুস্তান জিঙ্কের শেয়ার দর ও বেদান্তের স্টকে। এই দুই সংস্থার স্টকে পতন হয়েছে যথাক্রমে ৭.৩ শতাংশ ও ৬.৬ শতাংশ। এর পাশাপাশি ধস নাম মেটাল সেক্টরের স্টকে। হিন্দালকোর শেয়ার দর কমেছে ৫ শতাংশের বেশি। টাটা স্টিল, জেএসপিএল, সেলের মতো সংস্থার শেয়ার দর কমেছে ২ থেকে ৪ শতাংশের মধ্যে। নিফটি মেটাল সেক্টরাল ইনডেক্সও ৪ শতাংশের বেশি পতন লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন: Anandapur Fire: আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার আরও ২, জতুগৃহ থেকে এখনও উদ্ধার হচ্ছে দেহাংশ!
শুক্রবার পতন হয়েছে সোনা, রুপোর দামেও। সেই পতনের অঙ্কও বড়। প্রতি কেজি রুপোর দাম শুক্রবার ৬ শতাংশ কমে নেমেছে ৩ লক্ষ ৭৫ হাজার ৯০০ টাকায়। সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে প্রায় ১০ হাজার টাকা। তামার দামেও পতন হয়েছে (Metal Sector)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


