Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে জল্পনার অবসান দিল্লির দলে যোগ দিচ্ছেন তারকা পেসার (Mitchell Starc)।
অন্ধকারে আশার আলো (Mitchell Starc)
চলতি আইপিএল-এ চোটের কারণে জর্জরিত ফ্রাঞ্চাইজিগুলি। তবে এবার দিল্লির জন্য এল স্বস্তির খবর। দলের পেস বিভাগের মূল ভরসা মিচেল স্টার্ক অবশেষে যোগ দিতে চলেছেন দিল্লি শিবিরে। এই মরশুমের খেলার অনুমতিও পেয়ে গিয়েছেন এই অজি তারকা পেসার। তাঁকে নিয়ে বেশ অনেকদিন অনিশ্চিয়তার মধ্যে থাকার পর স্বস্তি ফিরতে চলেছে দিল্লি দলে (Mitchell Starc)।
অস্ট্রেলিয়ার টানা মরশুমে কনুই ও কাঁধে চোট পেয়েছিলেন স্টার্ক। অ্যাশেজ ২০২৫-২৬ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলেন তিনি এবং দলের দায়িত্ব একার হাতে দক্ষতার সঙ্গে সামলাম। সেই সিরিজে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে জয়ের পেছনে স্টার্কের ভূমিকা অনস্বীকার্য।
এর পর বিগ ব্যাশ লিগ খেলার সময়ে তাঁর আরও চাপ পড়ে। আর সেই কারণেই ২০২৬ সালের আইপিএল-এর শুরুতে তিনি দিল্লির সঙ্গে যোগ দিতে পারেননি। তবে এখন তিনি মাঠে নামার জন্য প্রস্তুত।

ক্রিকেট অস্ট্রেলিয়া মিচেল স্টার্ককে খেলার ছাড়পত্র দিয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ধীরে ধীরে অনুশীলনও শুরু করবেন এই তারকা পেসার। তবে খেয়াল রাখবেন যাতে শরীরে বেশি চাপ না পড়ে। এক রিপোর্টে বলা হয়েছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া মিচেল স্টার্ককে আবার খেলার অনুমতি দিয়েছে। তিনি এখন ভারতে এসে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেবেন। এর পর বাকি লিগের ম্যাচগুলো এবং পরবর্তী পর্যায়ের ম্যাচেও তিনি দলের হয়ে খেলতে পারবেন।’ এখন দেখার তাঁর প্রত্যাবর্তনে দিল্লি আবার ঘুরে দাঁড়াতে পারে কিনা।
আরও পড়ুন: Vote Percentage: বুথে বুথে লম্বা লাইন, দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার কত?
তবে শুধু স্টার্ক নন প্যাট কামিন্সও হায়দরাবাদের হয়ে খেলতে প্রস্তুত। তিনিও চোটের কারণে আইপিএল-র প্রথমের কিছু ম্যাচ খেলতে পারেননি। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঈশান কিষাণ। তবে তিনি দলের সঙ্গে যোগ দিলে দলের বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে (Mitchell Starc)।


