Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চেতেশ্বর পূজারা তার সোশ্যাল মিডিয়া পোস্টে অবসরের কথা জানিয়েছেন (Cheteshwar Pujara)। টেস্টে দলের স্তম্ভ হয়ে থেকেছেন বহু ম্যাচে, সেই তারকা ব্যাটারের অবসর ঘোষণায় মনখারাপ ক্রিকেট সমর্থকদের।
এক সোনালি অধ্যায়ের অবসান (Cheteshwar Pujara)
নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করেছেন চেতেশ্বর পূজারা। সব ধরণের ক্রিকেটকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্ট করলেন তিনি। ৩৭ বছরের পূজারা তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ১০৩টি টেস্ট খেলেছেন। খেলেছেন ৫টি ওয়ান ডে। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পূজারার (Cheteshwar Pujara)।
ওয়ান ডে ক্রিকেটে সেইভাবে তেমন সুযোগ না পেলেও টেস্ট ক্রিকেটে তিনি ছিলেন ভরসার অন্যতম নাম। একা হাতে সামলেছেন দলের ব্যাটিং অর্ডারের দায়িত্ব (Cheteshwar Pujara)।
ডানহাটি তারকা ব্যাটার নিজের সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন ‘ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো, জাতীয় সঙ্গীত গাওয়া, মাঠে যতবার নেমেছি ততবার নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি, এগুলো কিছুই ভাষায় প্রকাশ করতে পারব না। তবে সব ভালোরই একটা শেষ হয়। এটাই নিয়ম। সম্মানের সঙ্গে জানাচ্ছি যে আমি ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্যাট থেকেই অবসরের কথা ঘোষণা করছি।’ বলা যায় ভারতীয় ক্রিকেটে এক সোনালি অধ্যায়ের অবসান হলো (Cheteshwar Pujara)।

দীর্ঘদিন ধরেই টেস্ট দল থেকেও বাইরে ছিলেন। ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাই পূজারার শেষ টেস্ট ছিল। দেশের জার্সিতে সুযোগ না পেলেও সম্প্রতি কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলেছেন পূজারা। এমনকী সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন এই বছর।
আরও পড়ুন : Space Quiz Finale: চন্দ্রযান ৩-এর সাফল্য উদযাপনে কলকাতায় ‘মহাকাশ’ কুইজ, অংশ নিল প্রায় ১০ লক্ষ শিক্ষার্থী
৩৭ বছরের পূজারা তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ১০৩টি টেস্ট খেলেছেন। ৫টি ওয়ান ডে তেও নেমেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পূজারার। টেস্ট ফর্ম্যাটে ৭১৯৫ রান করেছেন। মোট ১৯টি শতরান ও ৩৫টি অর্ধশতরান করেছেন টেস্ট ফর্ম্যাটে, ঘরের মাঠে মোট ৩৮৩৯ রান করেছেন পূজারা। তিন নম্বর পজিশনে টেস্টে ভারতীয় ব্যাটিংয়ের দীর্ঘদিনের স্তম্ভ ছিলেন পূজারা। দেশে ও বিদেশের মাটিতে ভারতীয় দলের একাধিক টেস্ট জয়ের নেপথ্য কারিগর হয়ে থেকেছেন পূজারা (Cheteshwar Pujara)।
রাহুল দ্রাবিড় অবসর নেওয়ার পরে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে টেস্টে ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গা সামলেছেন তিনি। তার এই অবসরের কোথায় মনখারাপ সকল ভারতীয় ও ক্রীড়াপ্রেমীদের। ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং হাল না ছাড়ার প্রতীক হয়েই থাকবেন তিনি সারাজীবন (Cheteshwar Pujara)।


