Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটগ্রহণে নজিরবিহীন (Vote Percentage) উৎসাহ দেখা গেল ভোটারদের মধ্যে। দুপুর ১টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। সকাল থেকেই বিভিন্ন বুথে লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে, যা স্পষ্ট করে দিচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আগ্রহ কতটা বেশি।
জেলায় জেলায় ভোটের হার (Vote Percentage)
জেলার নিরিখে ভোটদানের হারেও (Vote Percentage) রয়েছে তারতম্য। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়-৬৫.৭৭ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে-৫৮.৪৫ শতাংশ। তবে কম-বেশি সব জেলাতেই ভোটদানের হার উল্লেখযোগ্য বলেই মনে করছে প্রশাসন।

আরও পড়ুন: BJP Agent Attacked: উত্তপ্ত সাঁইথিয়া, মাথা ফাটল বিজেপি এজেন্টের
গত লোকসভা ভোটের তুলনায় এগিয়ে
এবারের ভোটদানের হার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি। গত লোকসভা ভোটে সাত দফায় ভোটগ্রহণ হয়েছিল, যেখানে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ার হার ছিল ৪৭ থেকে ৫৫ শতাংশের মধ্যে। প্রথম দফায় ছিল ৫১ শতাংশ, দ্বিতীয় দফায় ৪৭.৩ শতাংশ, তৃতীয় দফায় ৪৯.৩ শতাংশ, চতুর্থ দফায় ৫১.৯ শতাংশ, পঞ্চম দফায় ৪৮.৪ শতাংশ, ষষ্ঠ দফায় ৫৪.৮ শতাংশ এবং সপ্তম দফায় ৪৫.১ শতাংশ। সেই তুলনায় এবারের প্রথম দফায় দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার অন্তত ৯ থেকে ১৫ শতাংশ বেশি।


