Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ‘সংযত ভোগ’-এর আহ্বান নিয়ে যাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায়, সে বিষয়ে সোমবার স্পষ্ট বার্তা দিল কেন্দ্রীয় সরকার। সরকারের দাবি, মোদি র বক্তব্যের উদ্দেশ্য ছিল সম্পদের বিচারবুদ্ধিসম্পন্ন ব্যবহার ও নাগরিক দায়িত্ববোধ জাগানো, কোনওভাবেই আতঙ্ক তৈরি করা নয়(Modi Request)।
৭ গুরুত্বপূর্ণ আবেদন জানান (Modi Request)
রবিবার প্রধানমন্ত্রী “Nation First, Duty Above Comfort” শীর্ষক বার্তায় দেশবাসীর কাছে সাতটি গুরুত্বপূর্ণ আবেদন জানান। বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থায় চাপের প্রেক্ষিতে তিনি আরও আত্মনির্ভর ও দায়িত্বশীল জীবনযাপনের পরামর্শ দেন।
তাৎক্ষণিক ঘাটতির আশঙ্কা নেই
সরকার জানিয়েছে, দেশে বর্তমানে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল ও এলপিজি পর্যাপ্ত মজুত রয়েছে। জ্বালানি বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনও তাৎক্ষণিক ঘাটতির আশঙ্কা নেই। তাই বাজারে অযথা আতঙ্ক বা অতিরিক্ত কেনাকাটা না করার আবেদনও জানানো হয়েছে।
অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রভাব
ইরানকে ঘিরে সংঘাত এবং হরমুজ প্রণালীর দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। এর প্রভাব পড়ছে আমদানিনির্ভর দেশগুলির ওপর, যার মধ্যে ভারতও রয়েছে। একই সঙ্গে ডলারের তুলনায় ভারতীয় টাকার দরপতন আমদানি খরচ আরও বাড়িয়ে দিয়েছে।
গুরুত্বপূর্ণ অভ্যাস বদলের আহ্বান (Modi Request)
এই পরিস্থিতিতে বিদেশি মুদ্রার সাশ্রয়ের লক্ষ্যে মোদি সাধারণ মানুষকে কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস বদলের আহ্বান জানান। তিনি পেট্রোল-ডিজেলের ব্যবহার কমাতে গণপরিবহণ, মেট্রো, কারপুলিং ও বৈদ্যুতিক যান ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর মত ব্যবস্থা গ্রহণের কথাও বলেন।
আরও পড়ুন: India Forex: বিদেশ ভ্রমণ, সোনা কেনা কমাতে মোদির আবেদন, চাপের মুখে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার
একাধিক আহ্বান প্রধানমন্ত্রীর (Modi Request)
এছাড়া এক বছরের জন্য সোনা কেনা এড়িয়ে চলা, ভোজ্যতেলের ব্যবহার কমানো, দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহ এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধ রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কৃষকদেরও প্রাকৃতিক চাষে উৎসাহিত করার কথা বলেন তিনি।



