Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি ক্রিকেটে টেস্ট খেলছিলেন রিজওয়ান আর সেই কারণেই খেলার মাঝপথে ক্রিজ ছাড়ার নির্দেশ দেওয়া হয় (Mohammad Rizwan)।
কী করবেন অপমানিত রিজওয়ান? (Mohammad Rizwan)
বিবিএল-এ মেলবোর্ন রেনেগেডসের হয়ে ম্যাচ খেলছিলেন পাকিস্তানের তারকা ব্যাটার মহম্মদ রিজওয়ান। তাঁর স্লো খেলার কারণে জোর করে ‘রিটায়ার আউট’ করে ক্রিজ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সিডনি থান্ডারের বিরুদ্ধে বিগ ব্যাশের ম্যাচে ঘটেছে এমন ঘটনা। তারপর থেকেই চর্চায় উঠে এসেছেন এই পাক ব্যাটার। সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের স্ট্রাইক রেটের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। একদিনের ম্যাচে ২৩ বলে ২৬ রান করেন তিনি। তাঁর মতো এমন একজন ক্রিকেটারের সাথে এমন আচরণ অপমানজনক বলেই মনে করছেন অনেকে (Mohammad Rizwan)।
এই প্রসঙ্গে নিজের ইউ টিউব চ্যানেলে কামরান আকমল মন্তব্যও করেছেন। প্রশ্ন ওঠে পাকিস্তানে ফিরে যাওয়া উচিত কিনা রিজওয়ানের? এই দাবিকে সমর্থন করেন আকমল। তবে এর পাশাপাশি তিনি জানান বর্তমান টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের খেলায় বদল আনতে হবে পাক উইকেটকিপার ব্যাটারকে।

আকমল বলেন, ‘আমি বিশ্বাস করি, এটা হওয়া উচিত নয়। ও আমাদের সেরা প্লেয়ারদের মধ্যে অন্যতম। নিজেকে প্রমাণ করেছে। তবে বুঝতে হবে এই লিগগুলোয় দ্রুত পরিবর্তন হচ্ছে। প্রত্যেক দেশই আধুনিক প্রক্রিয়া অবলম্বন করছে। সুতরাং নিজেকে তার সঙ্গে মানিয়ে নিতে হয়। যেদিন থেকে ও টি-২০ খেলতে শুরু করেছে, একই মাইন্ডসেট নিয়ে খেলছে। অস্ট্রেলিয়ায় খেলাটাকে অন্যভাবে দেখা হয়। একই ধরনের ট্যাকটিক্যাল মুভ আমরা আইএলটি ২০ এবং আইপিএলে দেখেছি।’

আরও পড়ুন: Bank of Maharashtra: ডাউন মার্কেটেও এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার দরে বৃদ্ধি
এই প্রসঙ্গে আকমল তিলক বর্মার উদাহরণ তুলে ধরেন। উল্ল্যেখ করেন ২০২৫ আইপিএল-এ তাঁকে ‘রিটায়ার্ড আউট’ করে মুম্বই। এই প্রসঙ্গে আমল বলেন, ‘তিলক বর্মার মতো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ডাগআউটে ডেকে পাঠানো হয়। এগুলো ম্যাচ পরিস্থিতির ওপর নির্ভর করে। রিজওয়ানকে নিজের ভবিষ্যৎ বুঝে নিতে হবে। আমি গত তিন-চার বছর ধরে বলছি, যেভাবে ও খেলছে, ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। আধুনিক ক্রিকেটে দ্রুত গতিতে এগোচ্ছে। তার সঙ্গে মানিয়ে নিতেই হবে। এমন ঘটনা আমাদের সেরা প্লেয়ার এবং পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হওয়া উচিত নয়। তবে ও নিজেই এই জায়গা তৈরি করে দিয়েছে।’
উল্লেখ্য প্রথম আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় বেঞ্চে রাখা হয় ইউনিস খানকে, তার উত্তরে তিনি আপত্তি জানান বেঁচে বসে থাকতে। তিনি বলেন, ‘আমি পাকিস্তানের অধিনায়ক। আমি বেঞ্চে বসব না। আমাকে সম্মানের সঙ্গে ফেরত পাঠিয়ে দাও।’ এখন প্রশ্ন হলো রিজয়ান কী করবেন (Mohammad Rizwan)?


