Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে মহম্মদ সামির জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে বাড়ছে জল্পনা (Mohammad Shami)।
দলে ফিরবেন সামি? (Mohammad Shami)
এই মুহূর্তে ভারতীয় তারকারা ব্যস্ত আইপিএল নিয়ে। এবার আইপিএল শেষ হলেই ভারতের সামনে রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ। শুরুর দিকে মনে করা হচ্ছিল এই সিরিজে প্রধান ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণ প্লেয়ারদের বেশি খেলানো হবে। তবে এখন জানা যাচ্ছে পূর্ণ শক্তিতে নামবে ভারত। ব্যাটিংয়ে পূর্ণ শক্তি নিয়ে নামলেও সমস্যা বাড়ছে পেস বিভাগকে নিয়ে (Mohammad Shami)।
সেক্ষত্রে পেস বিভাগে দেখা যেতে পারে একাধিক চমক। ওয়ার্কলোডের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাকে। এই সিরিজে অনিশ্চিত সিরাজ, প্রসিধও। সেখান থেকেই জল্পনা বাড়ছে যে তবে কি জাতীয় দলে আবার ডাক পড়তে পারে সামির? আগামী সপ্তাহেই এর উত্তর পাওয়া যাবে। আফগানদের বিরুদ্ধে দল নির্বাচনের বৈঠকে বসবেন নির্বাচকরা।

একাধিক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী নির্বাচকরা অপেক্ষা করছেন প্লে-অফের। তবে বুমরার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে গুজরাট প্লে-অফের দৌড়ে থাকায় সিরাজ এবং প্রসিধ কৃষ্ণকে নিয়েও অনিশ্চিয়তা রয়েছে। চোটের কারণে থাকবেন না আকাশ দীপ এবং হর্ষিত রানা।
আরও পড়ুন: Student Union: ছাত্ররাজনীতির নামে ফের ক্যাম্পাসে দখলদারির রাজনীতি
সেখান থেকেই উঠে আসছে বাংলার পেসার সামির নাম। দীর্ঘদিন তিনি জাতীয় দলের হয়েও অবদান রেখেছেন। চলতি মরশুমের ঘরোয়া ক্রিকেটেও বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। আইপিএল-এর শুরুর দিকেও ছিলেন ভাল ছন্দে তবে কোনও এক অজানা কারণে নির্বাচকদের চোখে তিনি ব্রাত্য। সেখান থেকে তিনি যদি আবার দলে ফেরেন সেটা হবে বড় চমক (Mohammad Shami)।


