Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের ফলাফল ঘোষনার পর থেকেই এবিভিপি ছাত্র সংগঠনের ব্যানারে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে চলছে হুমকির কালচার (Student Union)। কোথাও উপাচার্যকে টেবিল জয় শ্রী রাম বলতে বলা হচ্ছে কোথাও বা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে একটিমাত্র ছাত্র সংগঠনকেই শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার অনুমতি দিতে হবে, যদিও এই দায় সম্পূর্ণ ঝেড়ে ফেলে বিজেপির সব বক্তব্য “এই কালচার বিজেপির নয় বিজেপি হওয়ার চেষ্টা করছে যে বা যারা তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর পদক্ষেপ”।

শুরু হয়েছে হুমকি কালচার (Student Union)
প্রসঙ্গত সম্প্রতি বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে গেরুয়া ঝড় হওয়ার পরই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এবিভিপির ব্যানারে শুরু হয়েছে হুমকি কালচার। সম্প্রতি একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে গেরুয়া উত্তরীয় পরে এবিভিপির ব্যানারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে উপাচার্যকে নিগ্রহ করে ভারত মাতা কি জয় বলানোর চেষ্টা চলছে।
হুমকি দিয়ে চরম হেনস্থা (Student Union)
টেবিল চাপড়ে উপাচার্যকে আঙুল উঁচিয়ে হুমকি দিয়ে চরম হেনস্থা করে। সেই সঙ্গে ভাঙচুর করা হয়েছে ছাত্র সংসদের রুমও*। আর তারপর থেকেই নিন্দার ঝড় উঠেছে সব মহলেই। শুধু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নয় ভাঙচুর এর ঘটনা ঘটেছে বেলদা কলেজেও, ভাঙচুর হয়েছে দাঁতন কলেজে। ঘাটাল কলেজে আবার প্রিন্সিপাল কে বলা হয়েছে টিএমসিপি বা এসএফআই- র কোনো নেতা যাতে কলেজে না ঢুকে সেটা দেখতে হবে।
এবিভিপি এর পক্ষ জানানো হয়েছে (Student Union)
এই ব্যাপারে এবিভিপি এর পক্ষ থেকে জানানো হয়েছে চার তারিখের পর থেকে তৃণমূলের গৈরিকীকরণ হচ্ছে। এতদিন ক্যাম্পাসের মধ্যে যেসব তৃণমূলের দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছিল আজকে তারাই এবিভিপির পতাকা ধরে নিয়ে এবিবিপির কার্যকর্তাদেরকে সামনে রেখে তারাই পেছন থেকে এই ধরনের দুষ্কৃতীমূলক কার্যকলাপ সমস্ত কলেজেই করে চলেছে। এই ধরনের যে ঘটনা ছাত্র রাজনীতির নাম করে পশ্চিম মেদিনীপুরের বুকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে করার চেষ্টা করা হচ্ছে এটা বিদ্যাসাগরকে অপমান করা হচ্ছে বিদ্যাসাগরের মাটিকে অপমান করা হচ্ছে।

আরও পড়ুন: Garga Chatterjee Arrest: গ্রেপ্তার গর্গ চাটার্জী, নেপথ্যে কোন কারণ?
অপরাধীদের আখড়া
এটা ছাত্র রাজনীতি নয় ছাত্র রাজনীতির নাম করে দুষ্কৃতি আয়ন করা হচ্ছে আর ক্যাম্পাস গুলোকে ঘুরে আবার তৃণমূলের শাসনের মতো করে অপরাধীদের আখড়া তৈরি করা হচ্ছে। তবে পুরো ঘটনা নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি। অন্যদিকে ঘাটালের বিজেপি বিধায়ক শীতলকপাট বলেন কোন তৎকাল বিজেপির দায় ভারতীয় জনতা পার্টি নেবে না কারণ এই ধরনের কালচার ভারতীয় জনতা পার্টি কোনদিন ছিল না ভবিষ্যতে হবে না যে বা যারা এই ধরনের কাজ করছে পুলিশকে জানাবো দ্রুত কড়া পদক্ষেপ নিক।



