Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রঞ্জি ট্রফির সেমি ফাইনালে বল হাতে জ্বলে উঠলেন জাতীয় দলের তারকা পেসার মহম্মদ সামি (Mohammad Shami)।
বল হাতে সামির দাপট (Mohammad Shami)
জাতীয় দলের দরজা যতই তাঁর জন্য বন্ধ থাকে তবু নিজের কর্তব্যে অটল মহম্মদ সামি। ঘরোয়া ক্রিকেটে টানা দুর্দান্ত পারফর্ম করে চলেছেন এই তারকা পেসার। এবার রঞ্জির সেমিতে তাঁর আগুনে স্পেলে ধ্বংস করে দিলেন জম্মুকে। একাই নিবেন ৮ উইকেট। যার ফলে ৩০২ রানে গুটিয়ে যায় জম্মু (Mohammad Shami)।
রঞ্জি সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের মুখোমুখি হয়েছে বাংলা। এই ম্যাচে একাই পার্থ্যক্য গড়ে দিলেন সামি। বিপক্ষের ১০ উইকেটের মধ্যে সামির দখলে ৮ উইকেট। ৯০ রান দিয়ে ৮ উইকেট তুললেন এবং বাংলাকে নিয়ে এলেন ফ্রন্টফুটে। এর আগে রঞ্জিতে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। যার সৌজন্যে সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ২৬ রানের লিড পেয়ে গেল বাংলা। অভিমন্যু ঈশ্বরণদের ৩২৮ রানের জবাবে আকিব নবিদের ইনিংস থিম যায় ৩০২ রানে। মুখেশ কুমার নিলেন দুই উইকেট।

এক সময় পর্যন্ত ভাল লড়াই চালিয়ে যাচ্ছিল জম্মু-কাশ্মীর। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে তাঁদের রান ছিল ১৯৮। সামি দ্রুত ফেরান শুভম খাজুরিয়া (৩) এবং ইয়াওয়ের হাসান খান (২)। মুখেশ কুমারের বলে ব্যর্থ হন শুভম পুন্দিরও । সেখান থেকে আকিব লড়াই চালান। তৃতীয় দিনে আকিব ও যুধবীর যেভাবে ব্যাটিং করছিলেন তাতে মনে হচ্ছিলো বাংলার আর লিড নেওয়া হলো না। সেই সময়েই আসে টুইস্ট। নেপথ্য নায়ক সামি (Mohammad Shami)।

সামি ম্যাজিক শুরু হয় এরপর থেকে। ২০০ রান পার করে জম্মু যখন বড় রানের ইনিংস গড়ার কথা ভাবছেন তখনই রুদ্রমূর্তি ধারণ করেন এই তারকা পেসার। আবিদ মুস্তাককের পরেই আবার ফিরিয়ে দেন কানহাইয়া ওধাওয়ানকে। আকিব নবি (৪২) ও যুধবীর (৩৩) দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছিলেন কিন্তু এই দুজনেরও উইকেট নেন সামি। ৯০ রানে ৮ উইকেট নিয়েছেন তিনি। চলতি মরশুমে তিন ধরনের ঘরোয়া ক্রিকেটে সামির মোট উইকেট সংখ্যা ৬৭।
আরও পড়ুন: Holi Spl Train: দোলে যাত্রী ভিড় সামলাতে ব্যবস্থা: কলকাতা থেকে উত্তরবঙ্গ ও ডিব্রুগড়ে বিশেষ ট্রেন
সামির এই আগুনে ফর্মের পরেও যে প্রশ্নটা বারবার ঘুরে বেড়াচ্ছে সেটা হলো এর পরেও কেন কোন অজ্ঞাত কারণে জাতীয় দলে ব্রাত্য রয়েছেন সামি? যদি ঘরোয়া ক্রিকেটই মাপকাঠি হয় তবে সেক্ষেত্রে অন্যতম প্লেয়ার সামি। তাহলে গৌতম গম্ভীর, অজিত আগকাররা কোন অজুহাতে তাঁকে দলে নেওয়ার বিষয়ে উদাসীন? তবে নিজেকে বারবার প্রমাণ করে গৌতম গম্ভীর, অজিত আগকারকে বার্তা দিয়ে চলেছেন সামি (Mohammad Shami)।


