Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিজের দেশের বিশ্বকাপ থেকে বিদায় মেনে নিতে না পেরে ভারতীয় ক্রিকেটারদের খুঁত ধরে যাচ্ছেন প্রাক্তন পাক পেসার (Mohammed Amir)।
ভাঙবে তবু মচকাবে না পাকিস্তান (Mohammed Amir)
ভারতের কাছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক হারের পর সেমিফাইনালেও উঠতে পারেনি পাকিস্তান। বিদায় নিতে হয়েছে সুপার এইটের পর্ব থেকে। কিন্তু প্রাক্তন পাক পেসার মহম্মদ আমির খুঁত ধরে বেড়াচ্ছেন ভারতীয় প্লেয়ারদের। তাঁর সমালোচনা বন্ধই হচ্ছে না। আগে তাঁর নিশানায় ছিলেন অভিষেক শর্মা এবার তাঁর নিশানায় গোটা ভারতীয় দল। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৬ রান তাড়া করে ভারত জেতার পরেও আমিরের মতে ভাল খেলছেন না সূর্যকুমাররা (Mohammed Amir)।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমে উপস্থিত ছিলেন আমির ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন। খেলার আগেই তাঁর ভবিষ্যদ্বাণী ছিল ভারত হারবে কিন্তু তার এই ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। সঞ্চালক যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি ভুল স্বীকার করবেন কিনা তখন আমির বলেন, ‘দি ক্রিকেটীয় বিশ্লেষণ করেন তাহলে দেখবেন, ভারত একদমই ভাল খেলছে না। ওদের ফিল্ডিং দেখুন। তিন চারটে ক্যাচ পড়েছে। বুমরা ছাড়া সব বোলার রান দিয়েছে। ওরা শুধু এক বোলারের সাহায্যে খেলছে (Mohammed Amir)।’

এরপরেও তিনি থিম থাকেননি। তাঁর মতে সঞ্জু না থাকলে ভারত ম্যাচ হেরে যেত। আমির বলেন, ‘আপনি বলছেন, ওরা আমাকে ভুল প্রমাণিত করেছে। দেখুন, যে ভাল খেলেছে তাকে সম্মান দিতেই হবে। সঞ্জু ওর কেরিয়ারের সেরা ইনিংস খেলেছে। এর আগে আইপিএলে আমি ওর আরও অনেক ভাল ইনিংস দেখেছি। কিন্তু যে চাপের মধ্যে এই ইনিংস এসেছে সেটা অসাধারণ। কিন্তু বাকিরা তো ব্যর্থ। এক বোলার ও এক ব্যাটার ভারতকে জিতিয়েছে। আমি তো ভুল কিছু বলিনি।’
আরও পড়ুন: Zaheer Khan: টি-২০ বিশ্বকাপের মাঝেই জাহিরকে বড় দায়িত্ব
আমিরের এই মন্তব্যের পাল্টা যুক্তিও দিয়েছেন সেই অনুষ্ঠানের সঞ্চালক। তিনি বলেন, ‘আমাদের সাহিবজাদা ফারহান তো সবচেয়ে বেশি রান করেছে। দুটো শতরান করেছে। তার পরেও আমরা বিদায় নিয়েছি। ভারত যদি একজনের কাঁধে ম্যাচ জিততে পারে, আমরা কেন পারলাম না। তার মানে আমাদের হাল আরও খারাপ। সেটা তো স্বীকার করেন।’ তার জবাবে অবশ্য আমির চুপ থাকেন। এর আগে অভিষেককে নিশানা করে আমির তাঁকে স্লগার’ (চোখ বন্ধ করে যিনি ব্যাট চালান) বলে উল্লেখ করেছিলেন। নেটিজেনদের মতে নিজেদের খেলার উন্নতির চেষ্টা না করে পাকিস্তান বসেই থাকলে ভারতের খুঁত খুঁজতে। তবে পাকিস্তানের এই খারপ পারফরম্যান্স নিয়ে যে তাদের ক্রিকেট বোর্ড হতাশ এমনটাই উঠে এসেছে একাধিক রিপোর্টে (Mohammed Amir)।


