Last Updated on [modified_date_only] by Tania Rakshit
টেস্ট ক্রিকেট থেকে অবসরের কয়েক সপ্তাহের মধ্যেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)? এবার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা ঘিরে খবরের শিরোনামে ভারতীয় দলের এই তারকা পেসার। রবিবার (২৯ নভেম্বর) দিল্লিতে ভারতীয় জনতা পার্টির (BJP) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের (Nitin Nabin) সঙ্গে সাক্ষাৎ করেন শামি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি কুনওয়ার বাসিত আলিও। এই সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসতেই শামির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
চাহালের পর কি এবার গেরুয়া শিবিরে শামি? (Mohammed Shami)
তাৎপর্যপূর্ণভাবে, সামির এই সাক্ষাতের মাত্র এক সপ্তাহ আগেই বিজেপিতে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। তাঁকে দলের ওবিসি মোর্চার জাতীয় কর্মসমিতির বিশেষ আমন্ত্রিত সদস্যের দায়িত্বও দেওয়া হয়েছে। ফলে চাহালের পর এবার সামিও বিজেপিতে যোগ দিতে চলেছেন কি না, তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শামির সঙ্গে বিজেপি সভাপতির এই বৈঠক রাজনৈতিক যোগদানের সম্ভাবনাকে আরও উসকে দিয়েছে। এমনকী ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে শামির নিজের শহর অমরোহা থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে বলেও জল্পনা রয়েছে। পাশাপাশি দলের সংখ্যালঘু মোর্চায় তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।
তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। শামি কিংবা বিজেপির তরফে তাঁর দলীয় যোগদান নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এর আগেও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক শামির (Mohammed Shami)
রাজনৈতিক নেতাদের সঙ্গে মহম্মদ শামির সাক্ষাৎ অবশ্য এই প্রথম নয়। চলতি বছরের সেপ্টেম্বরেও কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক দল (RLD)-এর প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় দলের এই পেসার। সেই সাক্ষাৎ ঘিরেও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল।
যদিও পরবর্তীতে আরএলডির তরফে জানানো হয়েছিল, অমরোহায় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে তহবিল বরাদ্দ করার জন্য জয়ন্ত চৌধুরীকে ধন্যবাদ জানাতেই তাঁর সঙ্গে দেখা করেছিলেন শামি। ফলে সেই সাক্ষাতের সঙ্গে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও সম্পর্ক ছিল না বলেই স্পষ্ট করা হয়েছিল।
টেস্ট থেকে অবসর, এবার কি নতুন ইনিংসের অপেক্ষা? (Mohammed Shami)
ক্রিকেটের ময়দানে শামির শেষ আন্তর্জাতিক উপস্থিতি ছিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (Mohammed Shami)। এরপর চলতি বছরের ৬ নভেম্বর ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট নেওয়ার পর লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি।
তবে টেস্টকে বিদায় জানালেও ক্রিকেট থেকে এখনই সরে যাচ্ছেন না শামি। অবসরের সময়ই স্পষ্ট করেছিলেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটও চালিয়ে যাবেন।
আরও পড়ুন: Virat Kohli: বিরাটের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতেন ক্রিকেটাররা! বললেন কুলদীপ
এবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। ক্রিকেটের পর রাজনীতির ময়দানেও কি দেখা যাবে মহম্মদ শামিকে? আপাতত সেই প্রশ্নের উত্তর অধরাই।



