Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লিকে উড়িয়ে জয়ের নায়ক সঞ্জু (Sanju Samson)।
দিল্লির বিরুদ্ধে চেন্নাইয়ের দাপুটে জয় (Sanju Samson)
টি-টোয়েন্টি বিশ্বকাপ টু আইপিএল, দল বদলে গেছে জার্সির রং বদলে গেছে, জাতীয় দলের সতীর্থ এখন বিপক্ষ কিন্তু যেটা পাল্টায়নি সেটা হল সঞ্জুর পারফরম্যান্স। ব্যাক টু ব্যাক পারফরম্যান্স দিয়ে দলকে জয় এনে দিচ্ছেন শুধু জয় বললেও ভুল হবে আশা জাগাচ্ছেন প্লে-অফের (Sanju Samson)।
ধোনি পরবর্তী চেন্নাই কী করবে? দলের হাল কে ধরবেন? কার রাজ্যাভিষেক হবে ধোনির চেয়ারে? প্রশ্নগুলো সহজ আর এখন উত্তরও জানা। এই সব প্রশ্নের একটাই উত্তর সঞ্জু স্যামসন। বিশ্বকাপের ছন্দেই ধরা দিয়েছেন আইপিএল-এ। শুরুটা চেন্নাই দলের হারাম হলেও সঞ্জুর হাত ধরে আবার উঠে এসেছে চর্চায়। শুরুতে তাঁর ফর্ম নিয়ে কথা হলেও ধীরে ধীরে শুধু প্রত্যাবর্তন করলেন না, হয়ে উঠলেন অপ্রতিরোধ্য। দিল্লির বিরুদ্ধে ৫২ বলে ৮৭ রানের ইনিংস দলকে আবার একটা জয় এনে দিল।
দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে যেন ওয়ান ম্যান আর্মি। সেই সৈনিকের নাম কেএল রাহুল। তিনি যেদিন খেলছেন সেদিন দলের রান এগোচ্ছে নচেৎ নয়। চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান করে দিল্লি। ওপেনার থেকে শুরু করে মিডিল অর্ডার কেউই রান পাননি। শেষের দিকে ত্রিস্তান স্টাবল (৩৮) ও সমীর রিজভি (৪০) দলের ম্যান বাঁচায়। চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নেন নূর আহমেদ। একটি করে উইকেট নেন আকিল হুসেন, মুকেশ চৌধরি, গুরজাপনীত সিং ও জেমি ওভারটন (Sanju Samson)।

দিল্লির এই রান তাড়া করতে নেমে সঞ্জু নিজের ইনিংস শুরু করেন। একদিকে আক্রমণাত্মক আবার অন্যদিকে নিয়ন্ত্রিত। তিনি ৫২ বলে ৮৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৬টি ছয়। তাঁর স্ট্রাইক রেট ১৬৭.৩১। ঋতুরাজ গায়কোয়াড় ও উরভিল প্যাটেল রান না পেলেও চার নম্বরে নামা কার্তিক শর্মা ৩১ বলে ৪১ রান করে ম্যাচ শেষ করেন।

আরও পড়ুন: Asansol Fire: আসানসোলে কাউন্সিলরের কার্যালয়ে আগুন
ম্যাচের সেরা হয়ে সঞ্জু বলেন, ‘ওরা আমাকে চেট্টা বলে, কিন্তু আমার সঞ্জু কথাটা শুনতে ভালো লাগে। আমার রানের নেপথ্যে হচ্ছে বেসিকে টিকে থাকা। সেটা করতে পারলেই স্মুথ খেলা যায়। আমি এটাই গত ৩-৫ বছর ধরে করে আসছি। আমার সামনে যেই-ই আসুক না কেন আমি ঠাণ্ডা মাথায় থাকি। আমি মাঝের ওভারে যখন স্পিনারদের খেলছিলাম তখন আমি নিশ্চিত ছিলাম নিজের শট নিয়ে।’

আর ১৩ রান করলে সঞ্জুর সেঞ্চুরি পূর্ণ হট। সেটা হলে চলতি আইপিএল-এ তৃতীয় সেঞ্চুরি হত। তবে সেই নিয়ে আক্ষেপের সুর ছিল না সঞ্জুর গলায়। তিনি বলেন, ‘সেঞ্চুরি সবসময় স্পেশাল। কিন্তু আমি যদি সেঞ্চুরির দিকে তাকায় তা হলে সেটা স্বার্থপরের মতো হবে। আরও কয়েকটা ম্যাচ বাকি আছে, দেখি কী হয় (Sanju Samson)।’


